ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে সাংবাদিক সম্মেলন

ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সরকারি বিধিকে উপেক্ষা করে এক লাফে ৫ টাকা বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার মুন্সীগঞ্জ রেগুলার প্যাসেঞ্জার এসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলন করেছে। মুন্সীগঞ্জ পিটিআইয়ে সংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি আবদুল্লাহ মামুন উত্তম লিখিত বক্তব্য পাঠ করেন। মামুন উল্লেখ করেন, ঢাকা থেকে মুন্সীগঞ্জ সড়কের সরকারি হিসাবে দূরত্ব মাত্র ২৭ কিলোমিটার। এই দূরত্বে সরকারি হিসাব মতে (প্রতি কিলোমিটার ১ টাকা ১০ পয়সা হারে) ভাড়া হয় ২৯ টাকা ৭০ পয়সা। নতুন রেট অনুযায়ী ২২ জুলাই এই রুটে বাস ভাড়া জনপ্রতি ৩০ টাকা নির্ধারণ হয়ে তা কার্যকর হয়েছে। কিন্তু কোন যুক্তি ছাড়াই নতুন জেলা প্রশাসক যোগদানের পর থেকে ভাড়া বৃদ্ধির জন্য নানা কৌশল অবলম্বন শুরু হয়। ৩১ আগস্ট অপরাহ্ণে জেলা প্রশাসক যোগদান করলে পরদিন ১ সেপ্টেম্বর ভোর থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা চলে। কিন্তু যাত্রীদের প্রবল প্রতিবাদে এবং জেলা প্রশাসকের ত্বরিত হস্তক্ষেপে তা বন্ধ হয়। কিন্তু চারদিকে স্বার্থন্বেষী কিছু লোক নিয়োগ করা হয়। তারা জেলা প্রশাসকের কাছে বিষয়টি নানা কৌশলে উপস্থাপন করে। ৪টি সংগঠন (মুন্সীগঞ্জ পৌর নাগরিক কমিটি, মুন্সীগঞ্জ শতায়ু সংঘ, মুন্সীগঞ্জ আঞ্জুমানে মফিদুল ইসলাম ও কাটাখালী ব্যবসায়ী সমিতি) জেলা প্রশাসকের কাছে ভাড়া বৃদ্ধির অন্যায় আবদার করে আবেদন করে। এই আবেদনকে গুরুত্ব দিয়ে এবং আবেদনকারীদের লোকজনের ভাড়া বৃদ্ধির বক্তব্য আমলে নিয়ে ২১ সেপ্টেম্বর বাসভাড়া জনপ্রতি ৩৫ টাকা নির্ধারণ করে তা অনুমোদনের জন্য ঢাকায় বিআরটিএ অফিসে পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু আবার পরদিন ২২ সেপ্টেম্বর থেকে অতিরিক্ত ৫ টাকা করে ভাড়া আদায়ের জন্যও প্রশাসন সায় দেয়। এরপর থেকে অনুমোদন ছাড়াই বে-আইনীভাবে ৩৫ টাকা করে জনপ্রতি ভাড়া আদায় করা হচ্ছে।

খবরটি পড়েছেন :376
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. আবার ভেঙে পড়েছে চর সৈয়দপুর ব্রিজ ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ
  2. মুন্সীগঞ্জ হতে পারে ঢাকার পাশে আরেক ঢাকা
  3. মুন্সীগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ
  4. মুন্সীগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন
  5. মালয়েশিয়ায় স্বামী ভাড়া
  6. মুন্সীগঞ্জ রিপোর্টাস ইউনিটির আত্মপ্রকাশ
  7. শ্রীনগরে ঢাকা দোহার সড়ক
  8. মুন্সীগঞ্জ-৪ আসনে মহাজোটের প্রার্থী নিয়ে সংশয় মনোনয়ন পেতে জাপা নেতার জোর তদবির
  9. মুন্সীগঞ্জ ১ ও ২ আসনের নির্বাচনী মাঠ গরম হচ্ছে
  10. কারাগার ভাড়া!

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>