মাওয়া-চরজানাজাত বিকল্প রুটে ফেরি চলাচল বìধ হয়ে যেতে পারে

ঈদে ঘরমুখো মানুষের ঘাটে আটকে পড়ার আশঙ্কা
প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে যে মুহূর্তে ঘরমুখো মানুষ বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার মাওয়া-চরজানাজাত বিকল্প (নতুন) রুটের ফেরি চলাচল বìধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এক দিকে ফেরি সঙ্কট অন্য দিকে ভয়াবহ নাব্যতা সঙ্কটের কারণে ক্রমেই এ নৌরুটে চরম অচলাবস্খার সৃষ্টি হচ্ছে। জরুরি ভিত্তিতে স্বল্প দূরত্ববিশিষ্ট নৌরুটটিতে দ্রুত ড্রেজিং কাজ শুরু করা না হলে ঈদের আগেই এ রুটে ফেরি চলাচল বìধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মাওয়া বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
সূত্র জানায়, চলতি মাসের ১৫ সেপ্টেম্বর মাওয়া-নাওডোবা-মাগুরখণ্ড-চরজানাজাত ১৩ কিলোমিটার দূরত্ববিশিষ্ট নৌরুটে নতুন চ্যানেলে ফেরি চলাচল শুরু করা হয়। কিন্তুএক সপ্তাহ ধরে পদ্মায় অস্বাভাবিক হারে পানি হন্সাস পাওয়ায় রানিং এ চ্যানেলে নাব্যতা সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে। মাওয়া থেকে তিন কিলোমিটার দূরে মাগুরখণ্ড-নাওডোবা ক্রস পয়েন্টে প্রায় ১ হাজার ফুট এলাকায় ফেরি চলাচলে দেখা দিয়েছে ঝুঁকিপূর্ণ অবস্খা। শুরুতে ওই স্খানে ১২ ফুট পানি থাকলেও গতকাল পানির গভীরতা ছিল মাত্র ৭ ফুট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে মাওয়া ফেরি সেক্টরে যানবাহন পারাপারের ক্ষেত্রে একমাত্র পাঁচটি টাগ ফেরিই ভরসা। আর এরই মধ্যে নাব্যতা হন্সাস পাওয়ার কারণে এ ফেরিগুলো চলাচলের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সাধারণত এসব টাগ ফেরির সর্বনিু ৬ থেকে সাড়ে ৬ ফুট ড্রাফট নিয়ে চলাচল করলেও গতকাল নতুন চ্যানেলে ৭ ফুট পানি ছিল। এতে করে যেকোনো মুহূর্তে নতুন চ্যানেলে ফেরি চলাচল বìধ হয়ে গেলে ফেরি কর্তৃপক্ষ বাধ্য হয়েই সচল করবে ২৮ থেকে ৩০ কিলোমিটার দূরত্ববিশিষ্ট নৌরুট। এতে উভয় ঘাটে আটকা পড়ে যাবে অসংখ্য যানবাহনসহ ঘরমুখো যাত্রীরা।
এ দিকে রানিং চ্যানেলে যেকোনো মুহূর্তে ফেরি চলাচল বìধ হওয়ার আশঙ্কায় অতিসত্বর ড্রেজিংয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ইতোমধ্যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে অবহিত করেছে। এ লক্ষ্যে গত মঙ্গলবার বিআইডব্লিটিসি’র প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের একটি কমিটির সরেজমিন নৌরুটের পরিস্খিতি পর্যবেক্ষণের কথা রয়েছে। তবে পলি অপসারণের কাজ এখনই শুরু করা না হলে আসন্ন ঈদের আগেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্খা ভয়াবহ সঙ্কটের মুখে পড়বে বলে একাধিক সূত্রে প্রকাশ।
অপর দিকে গতকালও রো রো ফেরিবিহীন মাওয়া ফেরিবহরে মারাত্মক ফেরি সঙ্কট দেখা দেয়ায় সকাল থেকে উভয় ঘাটে শতাধিক যাত্রীবাহী বাসসহ সাত শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। ফলে ঘন্টার পর ঘন্টা চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। এ সুযোগে একটি চক্র বাড়তি অর্থ আদায়ে তৎপর হয়ে উঠেছে বলে জানা যায়।

খবরটি পড়েছেন :332
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. মাওয়া-চরজানাজাত রুটে বিকল্প চ্যানেলে ফেরি চলাচল শুরু
  2. মাওয়া-চরজানাজাত রুটের বিকল্প চ্যানেলে ভয়াবহ নাব্যতা সঙ্কট
  3. ফেরি সঙ্কট ও তীব্র স্রোত মাওয়ায় ২ কিলোমিটার জুড়ে যানজট : যাত্রী দুর্ভোগ
  4. মাওয়া-কাওড়াকান্দি ফেরি ঘাটে দীর্ঘ যানজট
  5. মাওয়ায় মারাত্মক ফেরি সঙ্কট : তীব্র যানজট
  6. মাওয়ায় ভয়াবহ ফেরি সঙ্কট : ৩ দিন ধরে যানজট
  7. মাওয়া ফেরিঘাটে তীব্র যানজট যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ
  8. কলকাতা ও ঢাকা অদূর ভবিষ্যতে সমুদ্রে তলিয়ে যেতে পারে
  9. বেশি মদ খেলে মগজ ছোট হয়ে যেতে পারে
  10. আবার ভেঙে পড়েছে চর সৈয়দপুর ব্রিজ ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>