মুন্সীগঞ্জে ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রোগীর
মুন্সীগঞ্জ শহরের একটি ডায়াগনোস্টিক সেন্টারের ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক তরুণী রোগী। বিয়ের প্রলোভন দেখিয়ে সুন্দরী এ তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন ডাক্তার আনোয়ারুল ইসলাম।
গতকাল মুন্সীগঞ্জ সদর থানায় এ তরুণী বাদী হয়ে ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, শহরের খালিষ্ট এলাকার এ তরুণী চিকিৎসার জন্য ডা. আনোয়ারুল ইসলামের কাছে যান। এ চিকিৎসক এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ও প্রেমিকের অভিনয় করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।
পরে ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে ডাক্তার টালবাহানা শুরু করে। মামলা করার খবর পেয়ে ডাক্তার আনোয়ার পলাতক রয়েছে।
ওই তরুণী জানান, অসুস্থতার কারণে বছর ২ আগে শহরের সুপার মার্কেটে ডাক্তার আনোয়ারুল ইসলামের চিকিৎসা নেন তিনি। তার সঙ্গে পরিচয়ের সুযোগে প্রেমিকের ভান করে এ ডাক্তার। এক পর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে সে নানা অজুহাত তোলে। বাধ্য হয়ে তিনি সদর থানায় মামলা করেন।
এমন আরো কিছু পোষ্ট:
- শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূ ধর্ষণের অভিযোগ
- পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ সিলেটে শ্বশুর জেলহাজতে
- ফেসবুক প্রতিষ্ঠাতার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ!
- মুন্সীগঞ্জে টাকার বিনিময়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ
- মুন্সীগঞ্জে অর্থ আত্মসাতের দায়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক গ্রেফতার
- থানায় বিয়ে
- ফেসবুকে হয়রানির অভিযোগ মায়ের বিরুদ্ধে আদালতে পুত্র
- মুন্সীগঞ্জে শিক্ষকের নির্যাতনে মাদ্রাসা ছাত্রের আত্মহননের অভিযোগ
- মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান আজিজ মলিককে হত্যার চেষ্টা : গাড়ি ভাংচুর
- মুন্সীগঞ্জে ১ জন খুন ॥ গ্রেফতার ১
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
