মসজিদে নবজাতক
কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজার জামে মসজিদের বারান্দায় এক নবজাতক কন্যাশিশু পাওয়া গেছে। ৬ সেপ্টেম্বর গভীর রাতে কোন পাষণ্ড বাবা অথবা মা এ নবজাতককে গোপনে মসজিদের বারান্দায় রেখে যায়। গভীর রাতে মুয়াজ্জিন সেহরি আহ্বানের জন্য মসজিদে এলে শিশুটি দেখতে পান। ঘটনাটি বাজার এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটি দেখার জন্য লোকজনের ভিড় জমে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন শিশুটি দেখতে যান এবং শিশুকে বাঁচিয়ে রাখার তাগিদে আদমপুর বাজারের পাহারাদার ছিদ্দেক আলীর স্ত্রী তিন সন্তানের জননী জমিরুন বেগমের তত্ত্বাবধানে রেখে আসেন। শিশুটি প্রতিপালনের জন্য কয়েকজন এগিয়ে এলেও শিশুর লালন-পালনে উপযুক্ত বিবেচিত না হওয়ায় তাদের দেয়া হয়নি।
number of view: 615এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
