বৃটেনের বয়স্কতম দম্পতি ঘোষণার অপেক্ষায় টারান্ট-রালফ জুটি
বৃটেনের ফিলিস টারান্ট ও রালফ দম্পতির বিয়ের বয়স ৭৫। এ দম্পতির বর্তমান বয়স যোগ করলে দাঁড়ায় ২০৫ বছর। এ জুটি এখন বৃটেনের বয়স্কতম জুটির খেতাব অর্জনের দাবি করেছেন। এ দীর্ঘ জীবন ও অটুট বৈবাহিক সম্পর্কের রহস্য কি? উত্তরে টারান্ট বলেন, পারস্পরিক বোঝাপড়া, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, ধূমপান থেকে বিরত থাকা ও প্রতি রাতেই গলা পর্যন্ত হুইস্কি না খাওয়া।
কালের বিবর্তনেও তাদের সম্পর্কে ন্যূনতম চিড় ধরেনি। ধীর হয়ে আসেনি জীবনের গতি। এ দম্পতি এখনো নিজেদের বাসায়ই বাস করেন। কেনাকাটা ও বাজারের কাজ রালফ সারলেও রান্নাবান্না ও ঝাড়মোছার কাজ যথারীতি মিসেস টারান্টের।
বৃটেনের বয়স্কতম দম্পতি হিসেবে গিনেস বুক অফ রেকর্ডসে নিজেদের নাম ওঠানো নিশ্চিত করতেই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন তারা। শেফিল্ডের ব্রুমহিলের বাসিন্দা মিসেস টারান্ট বলেন, এখন আমার বয়স ১০০ বছর। আমাকে এখন বৃদ্ধার পর্যায়েই ফেলা উচিত। কিন্তু আমি নিজেকে সে রকম ভাবি না। তিনি বলেন, রালফের বয়স ১০৫ বছর। আমার বিশ্বাস, আমি ওর বয়সকেও ছুঁতে পারবো।
টারান্ট জানান, স্বাস্থ্য ও বোধশক্তি এখনো সক্রিয় থাকায় আমি সন্তুষ্ট। তিনি বলেন, নিজ হাতে গৃহস্থালি কাজ করতে পারায় আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। তবে, শপিংয়ের কাজটি রালফই করে থাকে। তিনি আরো জানান, আমার দাদি ১০৩ বছর বেঁচেছিলেন। আমার লক্ষ্য হলো তাকেও হারিয়ে দেয়া।
টারান্ট জানান, সবাই এতোটা ভাগ্যবান নয়। আমরা ঘরে বসে থাকার চেয়ে বাইরে ঘুরতেই বেশি পছন্দ করি।
বিবিসির যাত্রা শুরুর বছরে অর্থাৎ ১৯২২ সালে এ জুটির প্রথম সাক্ষাৎ। তার চার বছর পরই শুরু হয় রোমান্স। ১৯৩৩ সালের ৮ জুলাই তারা বিয়ে করেন। এ দম্পতির বেরেন্দা (৭১) ও ক্রিস্টাইন (৬১) নামে দুই মেয়ে ও ৯ নাতিপুতি আছে।
জন্মবার্ষিকী ও বিয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে রানী এলিজাবেথের কাছ থেকে পাওয়া টেলিগ্রাম সযতেœ রেখেছেন এ দম্পতি। তাদের এ টেলিগ্রামের সংগ্রহও বাড়ছে। এ মাসের শেষে মিসেস টারান্টের জন্মদিন ও তাদের ৭৫তম বিয়েবার্ষিকী উদযাপনের জন্য তাদের পরিবার-পরিজনরা একত্রিত হবেন। এ বছরের শুরুতে ফ্রাংক ও আনিতা মিলফোর্ড জুটি ৮০তম বিয়ে বার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে বৃটেনের সবচেয়ে বেশি সময় ধরে দাম্পত্য জীবন অতিবাহিত করার রেকর্ড করেন।
এমন আরো কিছু পোষ্ট:
- যুক্তরাজ্যের ওয়াটসন দম্পতি : সন্তান জন্মদানই যাদের শখ
- আলোচিত বাপ-বেটা জুটি
- আরেকটি গ্রিক ট্রাজেডির অপেক্ষায়!
- যাত্রার অপেক্ষায় বিশ্বের বৃহত্তম প্রমোদতরি
- জিন থেরাপি বিস্ময়ের অপেক্ষায় চিকিৎসা বিজ্ঞান
- হারানো বিড়াল ফিরেছে ৯ বছর পর
- খরগোশ যখন ত্রাতা
- ঝগড়াটে স্বামী-স্ত্রীর আলাদা থাকাই ভালো সন্তানের স্বার্থে
- শব্দদূষণের দণ্ড
- নেশার নাম ওসামা
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
