দূষণেও রেহাই নেই
পরিবেশ দূষণের সঙ্গেও মুটিয়ে যাওয়ার সম্পর্ক আছে! এবং তা প্রভাব ফেলে সন্তান গর্ভে থাকা অবস্থাতেই। প্রায় ৬ বছর স্প্যানিশ আইল্যান্ড মেনোরকায় জন্ম নেয়া ৪০৩ শিশুর জন্মের পর তাদের আম্বিলিকেল কর্ডে পাওয়া গিয়েছিল বিশেষ কীটনাশক হেক্সাক্লোরোবেনজিনের (এইচসিবি) অস্তিত্ব। ওটা একটা পুরোদস্তুর কীটনাশক। এবং ৬ বছর পর ঐ শিশুদের বেশিরভাগই মাত্রাতিরিক্ত মুটিয়ে গেছে। ঐ কীটনাশকটি উন্নত বিশ্বের অনেকের দেহেই পাওয়া যায়। এইচসিবির সঙ্গে মুটিয়ে যাওয়ার প্রত্যক্ষ সম্পর্ক উদঘাটন সম্ভব না হলেও বার্সেলোনা মিউনিসিপাল ইনস্টিটিউট অফ মেডিকেল রিসার্চের গবেষকরা জানালেন, ঐ কীটনাশকটি সন্তানের মা’কে ডায়াবেটিক করে তুলতে পারে। যা গর্ভের সন্তানের শরীরে মুটিয়ে যাওয়ার প্রোগ্রাম তৈরি করে।
খবরটি পড়েছেন :323এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
