নারায়ণগঞ্জ পুলিশ গামছা লুট করেছে!

নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা গত দুদিন ধরে নতুন গামছা ব্যবহার শুরু করেছে। রাস্তা থেকে হকার ধরে থানায় নিয়ে ১৬ হাজার টাকার গামছার ৭০ ভাগ পুলিশ সদস্যরা লুটপাট করে নেয়। বাকি ৩০ ভাগ গামছা শুক্রবার রাতে ফেরত দিতে চাইলে হকার সেন্টু তা ফেরত নেয়নি। ফলে সেন্টুকে রাস্তা থেকে ৫/৬ হাজার টাকার মালামালসহ পুলিশ আবার গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
অভিযোগ উঠেছে হকার উচ্ছেদের নামে পুলিশ ঈদ-বাণিজ্য শুরু করেছে। নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেন, শহরের বঙ্গবন্ধু সড়কের হকারদের পুনর্বাসন করা হয়েছে। ফলে সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধু সড়ক হকারমুক্ত রাখার। এ ব্যাপারে পুলিশের সহায়তা চাওয়া হয়েছে। উচ্ছেদকৃত হকারদের জব্দ করা মালামাল পৌরসভায় জমা দেয়ার নির্দেশ রয়েছে। কিন্তু মেয়রের কাছে অভিযোগ এসেছে, শহরের বঙ্গবন্ধু রোড ছাড়াও কালীর বাজার, টানবাজারসহ বিভিন্ন রোডের হকারদের মালামালসহ পুলিশ থানায় ধরে নিয়ে যাচ্ছে।
কালীর বাজার সিরাজদৌল্লা রোডের এক হকার অভিযোগে জানায়, গত সপ্তাহে তার ১৬ হাজার টাকা মূল্যের গামছা পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়। পরে তিনি ফেরত আনতে গেলে দেখেন প্রায় ৭০ ভাগ গামছা উধাও হয়ে গেছে। পরিমাণে অনেক কম থাকায় গামছা ফেরত না নিয়ে সেন্টু ফিরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ সন্ধ্যার পর সেন্টুসহ পাঁচ হকারকে মালামালসহ গ্রেপ্তার করে নিয়ে যায়। রবিবার দুপুরে তাদের আদালতে চালান দেয়া হয়।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর থানার ওসি মাহফুজুল করিম বলেন, এসপির নির্দেশেই হকারদের মালামালসহ গ্রেপ্তার করা হচ্ছে। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করিম বলেন, থানায় গামছা লুট করে পুলিশ সদস্যরা ব্যবহার করছেথÑ এ অভিযোগ তদন্ত করে দেখা হবে। পাশাপাশি ঈদবাজারে ফুটপাতে যেন হকার বসতে পারে মানবিক দিক বিবেচনা করে সে বিষয়টিও দেখা হবে।

খবরটি পড়েছেন :426
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. মুজাহিদকে কোথাও দেখা যাচ্ছে না : পুলিশ কমিশনার
  2. পারিবারিক তুচ্ছ ঘটনা তাই বলে ঘরে পুলিশ ডেকে আনা!
  3. বেরসিক পুলিশ
  4. ঊনচল্লিশ বছর ধরে গলায় গামছা জড়িয়ে ঘুমান ভুট্টো
  5. শিশুটির মূল্য ৩০ হাজার টাকা!
  6. মুন্সীগঞ্জে পুলিশ ডাকাত সংঘর্ষে তিন পুলিশ কর্মকর্তাসহ আহত ১০
  7. সেই সাদেকীর বাড়ি নারায়ণগঞ্জ
  8. কারও স্বার্থে আঘাত লাগছে বলেই পুলিশ সংস্কার হচ্ছে না
  9. মুন্সীগঞ্জে প্রাক-নির্বাচনি পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে এনফ্রেল
  10. ফতুল্লায় স্বামীর গোপনাঙ্গ কর্তন স্ত্রী গ্রেপ্তার

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>