কফি পানে ক্যান্সার ঝুঁকি কমে
পানীয় হিসাবে কফির কদর সর্বত্র। অবসাদগ্রস্ততায় শরীরকে চাঙ্গা করতে এককাপ কফির তুলনা নেই। তাই দিন দিন দেশে দেশে কফিপায়ীর সংখ্যা বাড়ছেই। আশার কথা-কফি শুধু পানীয় হিসাবেই কাজ করছে না। প্রাণঘাতী ক্যান্সার প্রতিরোধেও সহায়ক বলে জানিয়েছেন একদল জাপানী বিজ্ঞানী। তাদের মতে, যেসব মহিলা বেশি করে কফি পান করেন তাদের জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় কম।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সে দেশের ন্যাশনাল ক্যান্সার সেন্টারের বিজ্ঞানীরা ৪০ থেকে ৬৯ বছর বা তারও বেশি বয়সের মোট ৫৪ হাজার মহিলার ওপর প্রায় ১৫ বছর সমীক্ষা চালান। এ সময় বিজ্ঞানীরা কফি পানের পরিমাণের ওপর ভিত্তি করে মহিলাদের চারটি গ্রুপে ভাগ করেন। দীর্ঘ সমীক্ষা শেষে তারা দেখতে পান-১১৭ জন মহিলার জরায়ুতে ক্যান্সার আক্রান্ত হয়েছে। একই সঙ্গে একটি বিষয় প্রমাণিত হয়েছে যে, যেসব মহিলা দিনে তিন কাপের বেশি কফি পানে অভ্যস্ত, পরিমাণে কম কফিপায়ীদের তুলনায় তাদের জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৬০ ভাগ কম। কারণ হিসাবে তারা উল্লেখ করেছেন, কফি হয়তো শরীরের ইনসুলিনের মাত্রা কমিয়ে রাখতে কার্যকর। আর সম্ভবত একই কারণে জরায়ু ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। গবেষকদল জানিয়েছে তারা গ্রিন টি (সবুজ চা)-এর কার্যকারিতার ওপরও সমীক্ষা চালিয়েছেন। তবে নিশ্চিত হওয়া গেছে-জরায়ু ক্যান্সার প্রতিরোধের সঙ্গে সবুজ চায়ের কোন যোগসূত্র নেই। অথচ ইতিপূর্বে সবুজ চায়ের সঙ্গে জরায়ু ক্যান্সার প্রতিরোধের নিবিড় যোগসূত্র রয়েছে বলে একাধিক সমীক্ষায় দাবি করা হয়েছে। অথচ ইউএস সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা শেষে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, মহিলাদের যেসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তার মধ্যে চতুর্থ পর্যায়ে রয়েছে জরায়ু ক্যান্সার। আরো ভয়ংকর দিক হলো-এ রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে কোন উপসর্গ প্রকাশ পায় না। শরীরে অজান্তেই এ রোগ বাসা বাঁধতে শুরু করেছে তথাপি রোগী তার কিছুই টের পায় না। তবে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় প্রথম পর্যায়েও এ রোগ সনাক্ত করা সম্ভব। ত্বরিত ব্যবস্থা নিলে তথা অপারেশনের মাধ্যমে জরায়ু অপসারণ করলে জীবনহানির আশংকা অনেকটাই কমে যায়।
number of view: 187এমন আরো কিছু পোষ্ট:
- নগর জীবনে ক্যান্সার ঝুঁকি
- নিঃসঙ্গতা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
- সেল ফোনে ক্যানসারের ঝুঁকি
- ফূসফুস ক্যান্সারের ঝুঁকি কমায় সয়াবিন
- স্ট্রোকের ঝুঁকি কমায় চকোলেট
- ক্যান্সার জয়ে আশার আলো
- ভিটামিন ‘ডি’র অভাবে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে
- হাত দেখে ক্যান্সার
- ক্যান্সার নিয়ন্ত্রণে ইতিবাচক চিনত্মা
- প্লাস্টিক বোতলের বিসফেনলে ডায়াবেটিস ও হৃদরোগ ঝুঁকি
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
