বাংলায় নোবেল পাওয়ার মতো আরো সাহিত্যিক আছেন – অধ্যাপক জাফর ইকবাল
বিশিষ্ট শিক্ষাবিদ লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমাদের ভাষা দুর্বল নয়, এ ভাষায় সাহিত্যচর্চা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলা ভাষায় নোবেল পুরস্কার পাওয়ার মতো আরো অনেক সাহিত্যিক আছেন। আমাদের আত্মবিশ্বাসী হতে হবে।
গতকাল মানিকগঞ্জ টাউন হলে ‘বাহান্নর চেতনা ও বর্তমান প্রজন্ম’ শীর্ষক এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এ কথা বলেন। শহীদ রফিক স্মৃতি পাঠাগার আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ রফিক স্মৃতি পাঠাগারের সভাপতি আনহা ফারুক খান দিপ্ত।
অধ্যাপক জাফর ইকবাল বলেন, যে ভাষায় নাটক, গান, কবিতা, উপন্যাস লেখা হয়েছে, সে ভাষায় কথা না বলে বাংলা-ইংরেজি মিশিয়ে ডিজুস ভাষায় কথা বলা হচ্ছে। এটা খুবই লজ্জাজনক। বাংলা ভাষা ও বাহান্ন আমাদের জীবনে অতিগুরুত্বপূর্ণ বিষয়।
অধ্যাপক জাফর ইকবাল আরো বলেন, যোগাযোগের কারণে সমগ্র পৃথিবীর সংস্কৃতি একটি আরেকটির পাশে এসে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মকে ঠিক করতে হবে কোন সংস্কৃতিটিকে আমরা গ্রহণ করবো। আমারটি রাখবো না অন্যটি দেখবো।
এমন আরো কিছু পোষ্ট:
- মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পদক প্রাপ্তি বৈধ ছিল না!
- শেল্টেক পদক পেলেন কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ ও স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
- গবেষক ও অধ্যাপক নরেন বিশ্বাস
- সিকান্দার আবু জাফর (১৯১৯-১৯৭৫)
- গুগলের নজর এবার বাংলায়
- রাজনীতিকদের দায়িত্বহীনতার কথা নাটকে চলচ্চিত্রে তুলে ধরতে হবে : অধ্যাপক বি চৌধুরী
- গুগল অভিধানে আছেবাংলা ভাষা
- লৌহজংয়ে অগ্রসর বিক্রমপুর কেন্দ্রের সভা
- মুন্সীগঞ্জে সনাকের র্যালি ও আলোচনা সভা
- সাহিত্যিক হুমায়ুন আজাদ, যখন আমি… (কিস্তি ৬)
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
