প্লাস্টিকের বোতলে মস্তিষ্কের ক্ষতি!
প্লাস্টিকের বোতল ব্যবহারে বিকল হতে পারে মস্তিষ্কের বিভিন্ন কার্যক্রম। পড়াশোনা ও স্বরণশক্তির মারাÍক ক্ষতির কারণ হতে পারে এটি। প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহৃত বিসফেনল এ (বিপিএ) নামক রাসায়নিক পদার্থ এর জন্য দায়ী। সম্প্রতি কানাডিয়ান গবেষকরা এ তথ্য দিয়েছেন। এমনকি আলঝেইমার্স, সিজোফ্রেনিয়া ও ডিপ্রেশনের মতো জটিল মানসিক রোগের পেছনে এর ভূমিকা থাকতে পারে বলে জানিয়েছেন তারা।
প্লাস্টিকের বোতল বা প্যাকেটে থাকা খাবারের মাধ্যমে বিপিএ মানব শরীরে প্রবেশ করতে পারে। এটি মস্তিষ্কের নিউরনের মধ্যে যোগাযোগ এবং সাইন্যাপস গঠন ব্যাহত করে যা শ্রবণ ও স্বরণশক্তির সাথে প্রত্যক্ষভাবে জড়িত।
এ সম্পর্কিত গবেষণায় একটি বানরকে ১ মাস স্বল্পমাত্রার বিপিএ সমৃদ্ধ খাবার দিলে দেখা যায় পরবর্তীতে বানরটির সাইন্যাপস বেশ দুর্বল হয়ে গেছে। ফলে তার স্বরণশক্তিও কমে যায়। এ সম্পর্কে গবেষকরা বলেছেন, বিপিএ ইস্ট্রোজেন নামক হরমনের নিঃসরণ কমিয়ে দেয় যা নিউরনের মধ্যে স্বাভাবিক যোগাযোগ ব্যাহত করে। এ কারণে প্লাস্টিক প্যাকেটজাত খাবারের দীর্ঘমেয়াদী ব্যবহারে ধীরে ধীরে আক্রান্ত হতে পারে মানুষের মস্তিষ্ক। টাইমস অফ ইন্ডিয়া
number of view: 163এমন আরো কিছু পোষ্ট:
- প্লাস্টিক বোতলের বিসফেনলে ডায়াবেটিস ও হৃদরোগ ঝুঁকি
- মস্তিষ্কের শক্তি অপরিসীম
- হৃদযন্ত্রের ক্ষতি করে কফি
- মস্তিষ্কের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ রয়েছে
- মস্তিষ্কের প্রধান জিনগুলোর মানচিত্র তৈরি
- মস্তিষ্কের জন্য ব্রাউজিং
- গর্ভধারণ ব্রেইনের ক্ষতি করে না
- ভাইরাসও অসুস্থ হয়!
- রোবটের বুদ্ধিমত্তা তৈরিতে স্থাপন করা হয়েছে ব্রেইন টিসু্য
- ইন্টারনেট আসক্তি কিশোর বয়সীদের মানসিক ক্ষতি করে
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
