মানসিক স্বাস্থ্য উন্নয়নের উপায়

শরীরের সঙ্গে মনের সম্পর্ক সুনিবিড়। শরীরকে সুস্থ রাখতে মনের প্রফুল্লতা বজায় রাখা যেমন জরুরি তেমনি মনকে সুস্থ-স্বাভাবিক রাখার জন্য স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম। এ দু’য়ের সার্থক সম্মিলন বস্তুতঃ সকলেরই কাম্য। কিন্তু প্রায়ই এক্ষেত্রে ব্যতিক্রম লক্ষণীয়। এ সত্য আরেকবার উচ্চারণ করলেন একদল বিজ্ঞানী। তাঁদের ভাষায়, সুস্থ দেহ সুস্থ মনের আকর। তবে মনকে সুস্থ রাখতে শরীরের ভূমিকাও কম নয়। শরীরের কিছু নির্দিষ্ট কার্যক্রমে মানসিক স্বাস্থ্যের উন্নতি হতে পারে। যেমন ঘর-গৃহস্থালির পরিচ্ছন্নতা রক্ষায় কাজ করা। বিজ্ঞানীদের মতে, ঘর বা পারিবারিক পরিমণ্ডলে ছোটখাটো বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। একই সঙ্গে হয় পরিবেশের উন্নতি।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী ব্রিটেনের বিভিন্ন অঞ্চলের ২০ হাজার লোকের ওপর সমীক্ষা চালান এ সময় তারা লোকজনের সাপ্তাহিক ব্যায়াম চর্চা ও ঘর-গৃহস্থালির ছোট-খাটো পরিষ্কার-পরিচ্ছন্নতা সংক্রান্ত কাজের ফিরিস্তি সংগ্রহ করেন। ব্যাপক গবেষণা শেষে তারা ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিনে একটি নিবন্ধ প্রকাশ করেন। তাতে উল্লেখ করা হয়েছে যে, সব লোক পারিবারিক পরিবেশে সপ্তাহে অন্তত ২০ মিনিট পরিচ্ছন্নতা বিধানে কাজ করেন অন্যদের তুলনায় তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটে দ্রুত। গবেষক দলের অন্যতম সদস্য মার্ক হ্যামার বলেন, ব্যায়াম মানসিক স্বাস্থ্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করে- এমনটি আমরা আগেই জানতাম। সর্বশেষ সমীক্ষায় প্রথম জানা গেল নতুন তথ্য। তবে বিষয়টি নিয়ে মত-পার্থক্য আছে। কেন না- এটা ‘ডিম আগে; না মুরগি আগে?’ এমন বিতর্কের অনুরূপ। যারা মানসিক চাপ বা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকেন তারা প্রথম পর্যায়ে শারীরিক পরিশ্রম করতে পারেন না। আবার শারীরিক পরিশ্রম যারা করেন না তারা অযথাই নানা মানসিক চাপের মধ্যে বসবাস করেন।

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে এমন একটি সংস্থার মুখপাত্র রিচার্ড কলউইল বলেন, হার্টের মতো ব্রেন বা মস্তিষ্কও একটি ফিজিক্যাল অরগ্যান বা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ। ব্যায়াম যত স্বল্প পরিসরে করাই হোক না কেন তা যেমন শরীরের জন্য উপকারী, একইভাবে তা ব্রেনের ওপরও কার্যকর ভূমিকা রাখে। ব্রেন বা মস্তিষ্ক যেহেতু শরীর ও মনের কেন্দ্রবিন্দু, তাই এ দু’য়ের সুস্থতাও নির্ভর করে কেন্দ্রের সুস্থতার ওপর।

number of view: 267
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. মানসিক স্বাস্থ্য : যুক্তরাজ্যের ২৭ ভাগ টিনেজার অবসাদগ্রতায় ভোগে
  2. পরিশ্রমে আয়ু বাড়ে স্বাস্থ্য ভালো থাকে
  3. ফিটনেস বাড়ানোর উপায়
  4. দীর্ঘ জীবনের চার উপায়
  5. মাছের তেলে মানসিক রোগ ভালো হয়
  6. ইন্টারনেট আসক্তি কিশোর বয়সীদের মানসিক ক্ষতি করে
  7. মানসিক সমস্যা ও করণীয়
  8. টেনশন দূর করার উপায়
  9. হৃদরোগ প্রতিরোধে ৫ উপায়
  10. মানসিক চাপেও বদলায় বংশগতির ধারা

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>