রাষ্ট্রপতির স্ত্রীর নামে দেয়া খালের ইজারা বাতিল হচ্ছে

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী ড. আনোয়ারা বেগমের নামে ইজারা নেয়া খালের জমি ফেরত নিতে সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে৷ রোববার ওই স্কুলের পক্ষ থেকে ভূমি মন্ত্রণালয়ে দেয়া চিঠিতে বলা হয়, বৃহত্তর জনস্বার্থে এ জমি ফেরত দেয়া হচ্ছে৷ স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান জমি ফেরতের জন্য চিঠি দেয়ার সত্যতা স্বীকার করেছেন৷ এ চিঠির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতির স্ত্রীর নামে নেয়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের ইজারা বাতিল করা হচ্ছে বলে জানা গেছে৷
সংশিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের পক্ষ থেকে জমি ফেরত নেয়ার চিঠি বাহক মারফত ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়৷ ওই স্কুলের প্যাডে ভূমি সচিব বরাবর লেখা চিঠিতে বলা হয়, সম্প্রতি স্কুলের অনুকূলে বন্দোবস্তকৃত রামচন্দ্রপুর মৌজার ৩৩ শতাংশ জমি সম্পর্কে পত্রিকায় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে স্কুল পরিচালনা কমিটি ৫ আগস্ট এক সভায় মিলিত হয়৷ সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷
চিঠিতে আরও বলা হয়, এলাকার জনগণের স্বার্থে যথাযথ পদ্ধতি অনুসরণ করে স্কুলের অনুকূলে জমিটি গ্রহণ করা হয়েছিল৷ যা হোক, বৃহত্তর জনস্বার্থে পরিচালনা কমিটি এ জমি সরকারকে ফেরত প্রদানে সম্মত আছে৷ এজন্য পরবতর্ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারকে অনুরোধ জানানো হয়৷ চিঠিতে স্বাক্ষর করেন ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষা মঞ্জুয়ারা৷

খবরটি পড়েছেন :340
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. রাষ্ট্রপতির স্ত্রীর নামে খালের ইজারা অবশেষে বাতিল
  2. ঢাকায় আটক অবৈধ রিকশা মুন্সীগঞ্জে রাষ্ট্রপতির নামে বিতরণের কথা ছিল
  3. রাষ্ট্রপতির নামে স্কুল নির্মাণে কোনো পরিবারকে উচ্ছেদ করা হয়নি
  4. রাষ্ট্রপতির নামে স্কুল নির্মাণে কোনো পরিবারকে উচ্ছেদ করা হয়নি
  5. অভিজাত এলাকায় নাইট পার্টির নামে যা হচ্ছে-
  6. মুন্সীগঞ্জে খালের পানিতে সাপের যুগল নৃত্য!
  7. ৪৭ বছর পর দেখা হচ্ছে স্বামী-স্ত্রীর
  8. আমার নাগরিকত্ব যদি বাতিল করা না হয় তাহলে পাসপোর্ট নবায়নে বাধা কোথায়
  9. যুদ্ধাপরাধীদের যেন সংসদ নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না দেয়া হয়
  10. ব্রিটিশ কলম্বিয়ায় স্কুল-ছাত্রদের সেক্স কম্পিটিশন !

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>