ওজন কমিয়েও রেকর্ড গড়ার স্বপ্ন উরিবের
সর্বোচ্চ ওজনধারী হিসেবে গিনেস রেকর্ডে তার ধারে-কাছেও কেউ নেই৷ আরেকটি রেকর্ড করতে চাচ্ছেন তিনি এবং সেটা ওজন কমিয়ে৷ সবচেয়ে বেশি ওজন কমিয়ে রেকর্ড করতে চান বিশ্বের সর্বোচ্চ ওজনধারী ম্যানুয়েল উরিব৷
মেক্সিকোর উত্তরের মনেটেরির বাসিন্দা ম্যানুয়েল উরিব৷ ৪৩ বছর বয়সী উরিবের ওজন গত বছরের জানুয়ারিতেই ছিল ৫৬০ কেজি (১,২৩৪ পাউন্ড)৷ কিন্তু তার চোখে বিশ্বের সবচেয়ে সফল সস্নিম হওয়ার স্বপ্ন৷ তাই গত দেড় বছরে ডায়েট কন্ট্রোল, ব্যায়াম, চিকিত্সকের পরিচর্যা আর নিজের মনের জোরে তিনি ১৮৫ কেজি ওজন কমিয়ে ফেলেছেন৷ এখন উরিবের ওজন ৩৭৫ কেজি৷ এরপরও কেউ দখল করতে পারেনি উরিবের রেকর্ড৷ গিনেস রেকর্ড বুকের সর্বশেষ সংস্করণে সর্বোচ্চ ওজনধারী হিসেবেই তালিকাভুক্ত আছেন তিনি৷
দেহের ভারে হাঁটতে-চলতে এমনকি বিছানা থেকে নামতে অপারগ উরিব চায় ওজন কমিয়ে আরেকটি বিশ্ব রেকর্ড করতে৷ আর চায় স্বাভাবিক জীবনযাপন৷
এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
