স্বাস্থ্য সুরৰায় রঙ্গীন শাক-সবজি এবং ফলমূলের গুরম্নত্ব

পুষ্টি বিজ্ঞানীদের মতে রঙ্গীন শাক-সবজি, ফলমূল দেহের রোগ প্রতিরোধে এবং স্বাস্থ্য সুরৰায় খুবই গুরম্নত্বপূর্ণ৷ পুষ্টি এবং ক্যান্সার রোগ প্রতিরোধ গবেষণার সাথে জড়িত ডা: ডেভিড মনে করেন শাক-সবজি এবং ফলমূল প্রচুর খেলেই চলবে না-দেখতে হবে শাক-সবজি কতটা রং-বেরং-এর৷ ডা: ডেভিডের মতে রঙ্গীন সবজি এবং ফলমূলে বিশেষ ধরনের রোগ প্রতিরোধ ৰমতাসম্পন্ন ফাইটোনিউট্রিয়েন্ট পুষ্টি উপাদান রয়েছে৷ পুষ্টি বিজ্ঞানীদের মতে আমাদের নাগালের মধ্যে কম করে হলেও রঙ্গীন শাক-সবজির সাতটি পরিবার রয়েছে যার প্রত্যেকটি থেকে অনায়াসে আমরা পছন্দমত বর্ণময় সবজি বা ফল বেছে নিতে পারি৷ বিজ্ঞানীদের মতে এইসব রঙ্গীন বা ‘রেইনবো ডায়েট’ খেয়ে আমরা শরীরের ফ্যাট এবং চর্বি কমাতে পারি; অন্যদিকে ভিটামিন, খনিজ, অাঁশ এবং অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ হওয়ায় দেহকে নিরোগ এবং তরতাজাও রাখতে পারি চমত্‍কারভাবে৷ উদাহরণস্বরূপ বলা যায় সবজি যখন লালবর্ণের হয়, তখন তাতে অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে পর্যাপ্ত৷ গবেষকদের মতে এই উপাদানটি স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি কমায়৷ লালশাক, লালডাটা, টমেটো, ডালিম, লাল পেয়ারা, লাল আপেল চেরি, তরমুজ, লাল আঙ্গুর, লাল মরিচ ইত্যাদি অজস্র লালবর্ণের সবজি, ফলে এই উপাদান বিদ্যমান৷

আম, গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু ইত্যাদি কমলাবর্ণের সবজিও ফল বিটা-ক্যারোটিনসমৃদ্ধ যা ক্যান্সার প্রতিরোধে, চোখ এবং ত্বকের সৌন্দর্য এবং সুস্থতায় গুরম্নত্বপূর্ণ৷ হলুদ-কমলাবর্ণের পাকা পেঁপে, কাঁঠাল, কামরাঙ্গা, কমলায় রয়েছে বিটা-ক্রিস্টোজ্যান্থিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট৷ লুটিন এবং জিয়াজেন্থিন উপাদানসমৃদ্ধ সবুজবর্ণের বরবটি, সীম, শসা, লেটুস ইত্যাদি দৃষ্টিশক্তি অৰুণ্ন রাখতে সহায়ক৷ সবুজবর্ণের ব্রকলী, বাঁধাকপি, জলপাই, আমলকিতে আছে ক্যান্সার-বিরোধী উপাদান ইনডোল, সালফোরাফেন৷ সাদাবর্ণের বা সাদা-সবুজবর্ণের পেঁয়াজকলি, পেঁয়াজ, রসুন, কচু, মূলা, শতমূলী, আতা, জামরম্নল ইত্যাদিতে আছে ফ্ল্যাভানয়েডস৷ রসুনের এলিসিন উপাদান টিউমার রোধ করতে পারে৷ পুষ্টি বিজ্ঞানীদের মতে নানাবর্ণের সবজি এবং ফলমূল সত্যিকার অর্থেই আমাদের সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য জরম্নরি৷ আমাদের প্রত্যেকেরই তাই সাধ্যমত রঙ্গীন শাক-সবজি ও ফলমূল খাওয়া উচিত৷

কায়েদ-উয-জামন,
সহকারী অধ্যাপক,
জীববিজ্ঞান বিভাগ, শহীদ জিয়াউর রহমান কলেজ, জামালপুর৷

খবরটি পড়েছেন :399
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. জীবনরৰাকারী সবজি ব্রকলি
  2. শারীরিক শ্রমের স্বাস্থ্যগত গুরম্নত্ব
  3. সবচেয়ে দানবীর তাইওয়ানের সবজি বিক্রেতা: ফোর্বস
  4. হিমায়িত সবজিই শ্রেয়
  5. পরিশ্রমে আয়ু বাড়ে স্বাস্থ্য ভালো থাকে
  6. উচ্চ রক্তচাপের ওষুধ ক্যান্সারের প্রকোপ কমায়!
  7. মেদ-ভুঁড়ি থেকে সাবধানতা
  8. স্বাস্থ্য সচেতনতার চেয়ে ব্রিটিশ মহিলারা বেশি আগ্রহী সেলিব্রিটিদের নিয়ে
  9. মানসিক স্বাস্থ্য উন্নয়নের উপায়
  10. কাঁদলে স্বাস্থ্য ভালো থাকে

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>