'স্বামীর সঙ্গে নৈশভোজে যাওয়া নারীর জন্য সবচেয়ে সুখকর'

আপনি যদি আসলেই আপনার স্ত্রীকে সুখী করতে চান তাহলে তাকে আজ রাতেই মোমের মৃদু আলোয় সাজানো মনোরম স্থানে নৈশভোজে নিয়ে যান৷ কারণ নতুন এক সমীক্ষায় বলা হয়েছে যে, নারীর জন্য সুখের বিষয় হচ্ছে তার জীবনসঙ্গীর সঙ্গে রোমান্টিক পরিবেশে আহার করা৷

গবেষকরা ২০ থেকে ৭০ পর্যন্তসকল বয়সী এক হাজার নারীর মধ্যে সমীক্ষা চালিয়ে এ তথ্য জানতে পেরেছেন৷ জরিপে অংশ নেয়া নারীদের প্রায় ৮০ শতাংশ বিবাহিত বা তাদের জীবনসঙ্গীর সঙ্গে বসবাস করছেন এবং তাদের ৭২ শতাংশের সন্তান রয়েছে৷ ‘ডেইলি মেইল’ পত্রিকার খবরে বলা হয়, প্রায় ৮৪ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, জীবনে সেরা জিনিস হচ্ছে স্বাধীনতা৷ তারা কেনাকাটা করে জীবনসঙ্গী ও পরিবারের সঙ্গে সময় কাটাতে অথবা বন্ধুদের নিয়ে মদ পানের জন্য বাইরে যেতে পছন্দ করেন৷

এছাড়া ৪০ শতাংশ মহিলা বলেছেন, তারা অবসর সময়ে তাদের স্বামীর সঙ্গে রোমান্টিক পরিবেশে নৈশভোজ করে মজা পান৷ তাদের ৬০ শতাংশ বলেছেন, তারা তাদের ছোট বাচ্চাদের সঙ্গে থাকতে পছন্দ করেন৷ এক-তৃতীয়াংশের কম নারী দাবি করেছেন যে, তারা একা থাকতে পছন্দ করেন৷ পাঁচ শতাংশের কম বলেছেন, হীরা, স্পোর্টস কার, নৌভ্রমণ বা দামী জুতার মতো জিনিসপত্র তাদের পছন্দ৷

‘উইমেন এন্ড হোম’ সাময়িকী এ জরিপ পরিচালনা করেছে৷ সাময়িকীর সু জেমস বলেছেন, নারীরা তাদের আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতি মুহূর্তে নানা পণ্য বেছে নেয়ার চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন৷ কিন্তু তারা জানেন যে, জীবনে সেরা জিনিসটি হচ্ছে স্বাধীনতা৷

number of view: 735
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. অবসাদগ্রসত্ম নারীর জন্য ভায়াগ্রা!
  2. নারীর জন্য সুখবর!
  3. দেশের হাল নিয়ে সবচেয়ে সুখি চীনারা
  4. নিঃসন্তান নারীর দুই বিপদ!
  5. দেবদূতে বিশ্বাসী মার্কিনীরা
  6. সবচেয়ে বড় যন্ত্রণা ভাঙ্গা হৃদয়ের কান্না : কবিদের সঙ্গে সুর মেলালেন বিজ্ঞানীরা
  7. মনোযোগ আকর্ষণের কেন্দ্রবিন্দু ফর্সা ত্বক
  8. চাকরির ক্ষেত্রে সবচেয়ে সহিষ্ণু ভারতীয়রা!
  9. নারীর মস্তিষ্ক কি পুরুষের মস্তিষ্ক থেকে ভিন্ন?
  10. জোট নেতার সঙ্গে করমর্দন যদি পাপ হয় জোট নেত্রীর সঙ্গে বৈঠক কি মহাপাপ হবে না?

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>