অলিম্পিকে রওনা দিল দার্জিলিং-অসম চা

চা আবিষ্কার করেছিল যারা, তাদের দেশেই বিশ্বের শ্রেষ্ঠ খেলার আসরে ‘সরকারি’ চা-এর তকমা আদায় করে নিল দার্জিলিং ও অসমের চা৷ এবারের অলিম্পিকে আমন্ত্রিত সব ‘ভিআইপি’র হাতে যে স্মারক উপহার তুলে দেওয়া হবে তার মধ্যে থাকবে এক প্যাকেট করে দার্জিলিং ও অসম চা৷ শিলিগুড়ি থেকে কলকাতা বিমানবন্দর হয়ে বেইজিংয়ে হাজির হয়েছে পাঁচ হাজার চায়ের প্যাকেট৷

এত বড় বরাত পেয়ে উত্‍ফুল শিলিগুড়ির লোচান চি লিমিটেডের অন্যতম অধিকর্তা৷ লোচানের বক্তব্য, ‘বিশ্বের প্রায় সব দেশ মিলিয়ে হতে চলা এত বড় মহাযজ্ঞে শরিক হতে পারাটা গর্বের৷ গেমস্ কমিটির তরফে চোংগওয়েন জেলার ‘বেইজিং ডোংগলি গার্ডেন ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানি লিমিটেড’কে দায়িত্ব দেওয়া হয়েছিল স্মারক প্যাকেটের জন্য চা নির্বাচন করার৷ তাদের প্রতিনিধিরা দেশ বিদেশের চা-এর মধ্যে শেষ পর্যন্ত দার্জিলিং ও অসম চা বেছে নেয়৷ অলিম্পিক কমিটির কর্মকর্তা থেকে শুরু করে খেলার মাঝে গলা ভেজানোর জন্য দর্শক থেকে সকলেই পান করবেন বিখ্যাত মকাইবাড়ি বাগানের চা৷ প্রতি কিলো ৭ হাজার রুপি দামের ওই চা অবশ্য চীনে তেমন সরবরাহই হয় না৷ ৩৩৩ কিলো মকাইবাড়ি চা চীনে পাড়ি দিয়েছে৷ স্মারক প্যাকেটের জন্য সবচেয়ে ভাল ‘সেকেন্ড ফ্লাশ’ দার্জিলিং ও অসমের চা তৈরি করা হয়েছে লোচানে৷ অলিম্পিকে আগত নানা দেশের নানা রুচির কথা মনে রেখে বিশেষভাবে বেন্ডিং করা হয়েছে দুটি চা৷ আনন্দবাজার

খবরটি পড়েছেন :930
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. অলিম্পিকে অ্যাথলেটদের জন্য ১ লাখ কনডম
  2. অলিম্পিকে হাইটেক চোর
  3. ব্যাংকক রওনা হওয়ার প্রাক্কালে বিমানবন্দরেই মেয়ের মৃত্যুর সংবাদ পেলেন মেয়র মহিউদ্দিন
  4. খেলার নাম ‘স্নেক বক্সিং’
  5. ৩২তম জন্মদিনে একই উপহার
  6. তাসের ইতিহাস
  7. সবচেয়ে বড় ওমলেট!
  8. থাইল্যান্ডে ভিডিও গেমসের স্টাইলে হত্যাকাণ্ড

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>