নিউইয়র্কে ট্রেন যাত্রীদের সামনেই সন্তানকে বুকের দুধ খাওয়ালেন মায়েরা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মাতৃদুগ্ধ সপ্তাহ’র শুরুতে নিউইয়র্কের একটি লোকাল ট্রেনে ২০-২৫ জন মা যাত্রীদের সামনেই তাদের সন্তানদের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে সন্তানের যত্ন নেয়া তাদের অধিকার ঘোষণা করলেন৷ শুক্রবার এসব মা যখন সবার চোখের সামনে সন্তানদের স্তন্য দান শুরু করেন কিছু যাত্রী অন্তত প্রথম দিকে অস্বস্তিতে পড়েন৷ অনেকেই দৃষ্টি ফিরিয়ে নেন৷ হু’র মতে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শিশু মৃতু্যর হার কমাতে সবচেয়ে কার্যকর উপায় হলো শিশুদের বুকের দুধ খাওয়ানো৷ জন্মের প্রথম ছয় মাসের মধ্যে মায়ের দুধের অভাবে ১০ লাখের বেশি নবজাতকের মৃতু্য ঘটে৷ যে মৃতু্য এড়ানো সম্ভব৷ খবর: পিটিআই

হু’র মতে, জন্মের প্রথম ছয় মাসে নিয়মিত বুকের দুধ খাওয়ানো হয় ৪০ শতাংশের কম শিশুকে৷ হু’র মহাপরিচালক মার্গারেট চান মাতৃস্তন্যদান সপ্তাহ’র উদ্বোধন করে বলেন, সমাজের সকল স্তরে আবার মাতৃ স্তন্যদান সংস্কৃতি বিস্তার লাভ করলে বর্তমান পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব৷ শুক্রবার তিনি বলেন, মায়েদের শুধু সন্তান জন্মের এক ঘণ্টার মধ্যেই স্তন্যদানই নয়, বরং টানা নূ্যনতম ছয় মাস এবং দুই বছর বা তারও বেশি সময় ধরে স্তন্যদান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সমর্থন দিতে হবে৷ তিনি বলেন, সন্তানকে স্তন্যদানে সকল দেশের সকল মায়েরই গৌরব বোধ করা উচিত৷ বিশ্ব মাতৃস্তন্য সপ্তাহ ১ আগস্ট শুরু হয়ে ৭ আগস্ট পর্যন্তচলবে৷

number of view: 1091
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. বুকের দুধ ক্যান্সারের ঝুঁকি কমায়
  2. বুকের দুধে ব্যানানা ফ্লেভার!
  3. নিউইয়র্কে নৈশক্লাবে বাঙালি নারী : প্রকাশ্য রাস্তায় জুতাপেটা
  4. বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন এখন চীনে
  5. বিচারকের সামনেই
  6. সবচেয়ে দ্রুতগতির বুলেট ট্রেন
  7. সন্তানকে ঘুমের বড়ি খাইয়ে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা!
  8. মাওয়া ফেরিঘাটে তীব্র যানজট যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ
  9. সব বুকের ব্যথা হার্টের ব্যথা নয়
  10. কলম্বিয়ার স্কুলের রেকর্ড৭৪ ঘণ্টা পাঠদান!

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>