খাবার পাওয়া গেলেই বহিষ্কার
কোন বিধায়কের ব্যাগে যদি এক টুকরো বিস্কুটও পাওয়া যায়, তবে সেই বিধায়ককে এক সপ্তাহের জন্য বিধানসভা থেকে বহিষ্কার করা হবে৷ পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার এমন একটি নিদের্শনা জারি করেছেন৷ বুধবার বিধনসভায় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তকে একটি প্রশ্ন করছিলেন কংগ্রেস নেতা মানস ভঁূইয়া৷ প্রশ্ন করার সময় তার মুখের সামনে একটি মাছি উড়ে বেরাচ্ছিল৷ বিধানসভার স্পিকার হাসিম আবদুল হালিম ওই বিধায়ককে বলেন, কি হল কথা থামিয়ে দিলেন কেন৷ ওভাবে হাত নেড়ে কি করছেন৷ তখন বিধায়ক মানস ভূঁইয়া বলে উঠলেন, কি করব স্যার৷ বিধানসভার মধ্যেও যে মশা-মাছির উত্পাত৷ কথাই বলতে দেয় না ওরা৷ মারার চেষ্টা করছি৷ প্রায় পাঁচ মিনিট উত্তর না পেয়ে স্পিকার হাসিম আবদুল হালিম ক্ষুব্ধ হয়ে বিধায়কদের স্কুলের ছাত্রদের সঙ্গে তুলনা করে বলেন, ‘কতিপয় বিধায়ক টিফিন বক্সে নুডলস ও কেক-বিস্কুট নিয়ে আসেন৷ যে কারণে অনেক সময় বিস্কুটের প্যাকেটও ফ্লোরে পড়ে থাকতে দেখা যায়৷ এ কারণে বিধানসভায় মশা-মাছির উত্পাত বাড়ছে৷ এখন থেকে বিধানসভায় এ ধরনের খাবার আনা বরদাশত করা হবে না৷ এ ধরনের জিনিস পাওয়া গেলে অভিযুক্ত বিধায়ককে এক সপ্তাহের জন্য বহিষ্কার করে দেব৷’
খবরটি পড়েছেন :317এমন আরো কিছু পোষ্ট:
- প্রোস্টেটের যত সমস্যা বয়স ৬০ এর ওপরে গেলেই পুরুষরা
- খাবার মোড়াতে ফের কলাপাতায় শ্রীলংকা
- বিশ্বের ক্ষুদ্রতম সাপ পাওয়া গেল বার্বাডোজে
- কক্সবাজারে দু’টি বিমানের মালিক পাওয়া যাচ্ছে না
- চুল থেকে পাওয়া যাবে মানুষের পূর্ব পুরুষের পরিচয়
- খাবার পরিবর্তন বাঁচাবে ২০ হাজার
- পশ্চিমা খাবার হার্ট অ্যাটাকের ঝুঁকি ৩০ শতাংশ বাড়ায়
- ল্যাবরেটরি পরীক্ষায় কিছু কোম্পানির ওষুধে পাওয়া গেছে আটা ময়দা ও ট্যালকম পাউডার
- পাওয়া গেছে গ্যালিলিওর হারিয়ে যাওয়া দাঁত ও আঙুল!
- লেসোথোয় পাওয়া গেছে বিরাট আকৃতির হীরা
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
