আমাজনে হারানো শহরের সন্ধান
হারানো শহরের খনন কাজ চলছে
আমাজন নদীর অববাহিকায় এক সময় ঘনবসতিপূর্ণ শহর ও গ্রাম ছিল। শুধু জঙ্গল ছিল মনে করা হলেও গবেষকরা সম্প্রতি সড়ক যোগাযোগ, বাজার ব্যবস্থাসহ মানব বসতির প্রমাণ খুঁজে পেয়েছেন এ অববাহিকায়। এছাড়া কৃষিকাজ, সেচ ব্যবস্থা এ সবেরও প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সায়েন্স জার্নাল। রেইনফরেস্টের মাধ্যমে সেসব ঢাকা পড়ে আছে।
ব্রাজিলিয়ান আমাজনের সিদু অঞ্চলে প্রথম ইউরোপিয়ানের পদাপর্ণের আগে ১৫ শতকে মানব বসতি ছিল বলে জেনেছেন বিশেষজ্ঞরা।
ফ্লোরিডা ইউনিভার্সিটির প্রফেসর মাইক হেকেনবার্গার বলেছেন, এগুলো নগর নয়, তবে নগর তৈরির পূর্বাবস্থা। ওই বসতির ধ্বংসাবশেষ খুব একটা চোখে না পড়লেও কুইকোরা গোত্রের লোকেরা সেগুলো চিহ্নিত করতে পারেন। সেসব শহর তৈরিকারীদের বংশধর এরা। বিশেষজ্ঞরা এসব ধ্বংসাবশেষ চিহ্নিত করার জন্য এক দশক ধরে স্যাটেলাইট ইমেজ ও জিপিএস সিস্টেম ব্যবহার করে আসছিলেন। ৬০ হেক্টর (১৫০ একর) এলাকা জুড়ে ওই সব ছোট শহর ও গ্রাম গড়ে উঠেছিল। প্রতিটি সম্প্রদায়ের জন্য উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম নির্দেশকারী পথ ছিল, সেগুলো একটি কেন্দ্রীয় বাজারে গিয়ে মিলেছে। ওই এলাকাতে বাঁধ ও কৃত্রিম পুকুর ছিল জানা গেছে, যা মাছ চাষের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে। ইউরোপিয়ান উপনিবেশিকতার কারণেও তাদের মাধ্যমে ছড়িয়ে পড়া রোগে ওই অঞ্চলের লোকেরা নিশ্চিহ্ন হয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এমন আরো কিছু পোষ্ট:
- মিসরে সাড়ে ৩ হাজার বছরের পুরনো শহরের সন্ধান
- অবশেষে হারানো আইফোনটি অ্যাপল পেয়েছে
- প্রথম ফসল ডুমুর!
- পর্নোগ্রাফি সাইটের সন্ধান
- রোবোটিক হাতে হারানো অনুভূতি
- ব্রাজিলে অন্ধ মাছের সন্ধান
- মোজার্টের হারানো সুর
- চারশ’ আটাশ কোটি বছরের পুরানো শিলাখণ্ডের সন্ধান
- ৩৩০০ বছর আগের সমাধির সন্ধান
- পিকাসোর ছোট গিটারের সন্ধান
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
