বাদুড়ের কি চোখ আছে?
বাদুড় মূলত কানের সাহায্যে দেখার কাজটা করে। তাই প্রশ্ন জাগে, তার চোখের কোটরে কী থাকে? তার কি চোখ নেই? যদি থাকে তাহলে সেই চোখ দিয়ে সে কী করে? বাদুড় মুখ দিয়ে একধরনের শব্দ করে (আলট্রাসনিক), যা আশপাশের গাছ, পোকামাকড়, ঘরবাড়ি, বিদ্যুৎ তারের খুঁটি প্রভৃতিতে বাধা পেয়ে তার কানে ফিরে আসে। এ প্রতিধ্বনি বিশ্লেষণ করার বিশেষ ব্যবস্থা রয়েছে বাদুড়ের কানে। এ থেকে তারা বুঝতে পারে, আশপাশে কী আছে, খাদ্য না অন্য কিছু। এ শব্দ সে বেশ জোরেই করে। নিজের শব্দে নিজের কান যেন নষ্ট না হয়, সে জন্য শব্দ করার সময় সে বিশেষ কৌশলে কানে শব্দ ঢোকার পথ সাময়িকভাবে বন্ধ রাখে। পরক্ষণেই আবার তা খুলে দেয়, যেন প্রতিধ্বনিটা শোনা যায়। সাধারণভাবে বলা হয় বাদুড় ‘কানে দেখে’। বিজ্ঞানের ভাষায় এটা হলো ‘প্রতিধ্বনির সাহায্যে অবস্থান নির্ণয়’ (ইকো লোকেশন)। ডলফিন বা ডুবোজাহাজ একই প্রক্রিয়ায় শব্দের প্রতিধ্বনির সাহায্যে চারপাশের অবস্থা পর্যবেক্ষণ করে। তারা প্রথমে সমুদ্রের ভেতর শব্দ পাঠায়, তারপর প্রতিধ্বনি ফিরে এলে তা থেকে বুঝতে পারে, চারদিকে কী আছে। বাদুড় মূলত কানের সাহায্যে দেখার কাজটি করে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তাদের চোখ নেই। সব বাদুড়েরই চোখ আছে। কোনো কোনো প্রজাতির বাদুড়ের চোখ বেশ বড়। নিশাচর ছোট বাদুড়ের কান বড় ও চোখ দুটি ছোট। প্রশ্ন হলো, এ চোখ দিয়ে সে কী করে? বাদুড়ের চোখের দৃষ্টিশক্তি দুর্বল। তারা কানের সাহায্যে নিরাপদ চলাফেরা নিশ্চিত ও খাদ্যের সন্ধান করে। লিচু, পেয়ারা ও অন্যান্য ফলের গাছের কাছাকাছি এলে চোখ দিয়ে দেখে, কোন ফলটি খাবে বা কোন গাছের ফল খাবে, তা ঠিক করে। তবে এ ক্ষেত্রে চোখের কাজটি প্রধান নয়।
খবরটি পড়েছেন :379এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
