গরুর দুধের নামে ঘোড়ার দুধ বাজারজাত করছে নিউজিল্যান্ড ডেয়ারি প্রোডাক্টস!

মেয়াদোত্তীর্ণ ও তেজস্ক্রিয়তাপূর্ণ দুধ বিক্রির নানা ঘটনার পর এবার গরুর দুধের নামে দেশে ঘোড়ার দুধ বিক্রির মতো ভয়াবহ ঘটনার কথা শোনা যাচ্ছে। বিষয়টি অবিশ্বাস্য হলেও অবাস্তব বা মিথ্যা নাও হতে পারে বলে আশংকা সংশ্লিষ্টদের। একটি বিতর্কিত দুধ বিপণন কোম্পানির কর্মকা এবং দুধ আমদানি সংক্রান্ত তথ্যের যোগসূত্র ধরে এ আশংকা করছেন তারা। ঘৃণ্য এ জালিয়াতির ঘটনার সঙ্গে উঠে এসেছে রেডকাউ, ডিপোমা, অ্যাঙ্কর, প্রোলেন ও এনলেন ব্রান্ডের দুধ বিপণনকারী কোম্পানি নিউজিল্যান্ড ডেয়ারি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের নাম। সংশিষ্টরা সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে বিষয়টি খতিয়ে দেখা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেছেন, এটি সাধারণ প্রতারণার ঘটনা নয়। এতে ক্রেতারা শুধু উচ্চমূল্যে নিুমানের দুধ কিনছেন তাই নয়; তারা অর্থ দিয়ে এমন একটি জিনিস পান করছেন যা আমাদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি, জীবনাচরণের সঙ্গে সামঞ্জস্যহীন।

দেশে রেডকাউ, ডিপোমা, অ্যাঙ্কর, প্রোলেন ও এনলেন ব্রান্ডের গুঁড়োদুধ বিপণনকারী কোম্পানি নিউজিল্যান্ড ডেয়ারি প্রোডাক্টসের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ নতুন না হলেও এবারের বিষয়টি সব অভিযোগ ও অপরাধকে ছাড়িয়ে যাবে। জানা গেছে, গত বছর হঠাৎ আন্তর্জাতিক বাজারে দুধের মূল্য আকাশচুম্বী হয়ে ওঠার পর বেশ কয়েকটি কোম্পানি সস্তায় দুধ পেতে বিভিন্ন উৎস থেকে দুধ কেনা শুরু করে। চীন হচ্ছে এমন একটি উৎস। আন্তর্জাতিক বাজারে চীনের গুঁড়োদুধের মূল্য সব সময় অন্যান্য দেশের দুধের চেয়ে প্রতি টনে ১ হাজার থেকে দেড় হাজার ডলার কম থাকে। চীন সাধারণ দুধের সঙ্গে চিনি, গুকোজ, সয়া প্রোটিন ইত্যাদি মিশিয়ে সেই তরল দুধকে পুনরায় শুকিয়ে গুঁড়োদুধে রূপান্তর করে বলে অনেক কম পরিমাণ তরল দুধে তারা অনেক বেশি গুঁড়োদুধ তৈরি করতে পারে।

যদিও এ ‘দুধ’কে দুধ বলা কঠিন। কারণ এটি কখনোই ফুলক্রিম দুধ নয়, বিশুদ্ধও নয়। এ উৎপাদন প্রক্রিয়ার কারণে তথাকথিত এ গুঁড়োদুধের উৎপাদন খরচও কম; যে কারণে তারা অনেক কম মূল্যে তা বিক্রি করতে পারে। অন্যদিক থেকে দেখলে, চীনের দুধের এ নিুমানের কারণেই আন্তর্জাতিক বাজারে সেদেশের দুধের মূল্য অনেক কম এবং চাহিদাও কম। চীনা দুধে এর চেয়ে বড় বিপদ হচ্ছে, সেদেশের ইনার মঙ্গোলিয়া নামের একটি জায়গায় ঘোড়ার দুধের পাউডার তৈরি করা হয়। চীনা সংস্কৃতিতে ঘোড়ার দুধ পান নিষিদ্ধ নয় বলে ইনার মঙ্গোলিয়ানরা এ দুধ বিভিন্নভাবে পান করে থাকে।

খবরটি পড়েছেন :747
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. মায়ের দুধের পনির!
  2. গরুর দুধ এলার্জি প্রতিরোধক
  3. মায়ের দুধের উপকারিতা অজানা তথ্য
  4. গরুর মাথায় বসানো আছে প্রাকৃতিক কম্পাস!
  5. চীনে বিয়ে করছে ১৬ হাজার যুগল
  6. অভিজাত এলাকায় নাইট পার্টির নামে যা হচ্ছে-
  7. গরুর উত্তর-দক্ষিণ জ্ঞান টনটনে
  8. কাঁচা হীরার দাম বেড়েছে
  9. ঘোড়াই শিক্ষক!
  10. দুধ দেখতে সাদা হয় কেন?

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>