পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ মাদারীপুরের খাদেম হোসেন শিকদার!

37473 madare পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ মাদারীপুরের খাদেম হোসেন শিকদার!আলহাজ খাদেম হোসেন শিকদার (১৪৮) নিজেকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে দাবি করেছেন। ভারতের হাবিব মিয়া (১৩৮) ১৯ আগস্ট মারা যান। পরদিন যায়যায়দিনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। সারাবিশ্বের মানুষ জানতেন, হাবিব মিয়াই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ।
কিন্তু মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের আলহাজ খাদেম হোসেন শিকদারের জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ দেয়া হয়েছে ৭/২/১৮৬০। এ হিসাবে খাদেম হোসেন শিকদারের বর্তমান বয়স ১৪৮ বছর।
আলহাজ খাদেম হোসেন শিকদারের ষষ্ঠ ছেলে মস্তফা শিকদার বলেন, আমার বাবার বয়সী মানুষ এখন আর পৃথিবীতে নেই। সুদীর্ঘ জীবনে বাবা দুটি বিয়ে করেন। আমরা মোট সাত ভাই, চার বোন। বর্তমানে বাবার নাতি-নাতনির সংখ্যা হচ্ছে ৪৫। নাতি-নাতনির ঘরে পুতির সংখ্যা ৩৫ জন। বাবা এখনো খালি চোখে কোরআন শরিফ পড়তে পারেন। একাই হেঁটে বাজারে যেতে পারেন। তবে কানে একটু কম শোনেন। ভারতের হাবিব মিয়া যে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন এটি ভুল ধারণা। পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে আমার বাবার নাম ইতিহাসের পাতায় ওঠা উচিত। আর সেটা হবে বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়।

খবরটি পড়েছেন :1408
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. গিনেজ বুকে নাম লেখাতে চান খাদেম শিকদার
  2. সবচেয়ে বয়স্ক ভোটার
  3. পৃথিবীর সবচেয়ে খাড়া রাস্তা
  4. সাভারের দীপু বিশ্বের সবচেয়ে খাটো মানুষ!
  5. পৃথিবীর সবচেয়ে ক্ষীণ কোমরের সুন্দরী
  6. পৃথিবীর সবচেয়ে পুরনো মঠের সংস্কার শেষ করেছে মিসর
  7. সহমর্মিতাই বটে!
  8. সবচেয়ে ক্ষুদ্র মানুষ কলম্বিয়ার নিনায়ো
  9. সবচেয়ে লম্বা সবচেয়ে খাটো
  10. মানব কম্পিউটার!

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 Comment »

 
 

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>