বিশ্বের ধনাঢ্য রাজা-রাণীরা
সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনী রাজারাণীদের তালিকা প্রকাশ করেছে৷ এ তালিকার শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের রাজা ভুমিবল৷ ৮০ বছর বয়সী এই রাজা ৩৫ বিলিয়ন ডলারের সম্পদের মালিক৷ দ্বিতীয় স্থানে রয়েছেন সংযুক্ত আরব আমীরাতের বাদশাহ শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান৷ তার সম্পদের পরিমাণ ২৩ বিলিয়ন মার্কিন ডলার৷ তৃতীয় স্থানে রয়েছেন সৌদি আরবের বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজ৷ তার সম্পদের পরিমাণ ২১ বিলিয়ন৷ ২০ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে চতুর্থ স্থান দখল করেছেন ব্রুনেই এর সুলতান হাজি হাসান আল বলকিয়াহ৷ এছাড়াও শীর্ষ ১৫ জনের মধ্যে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৬৫০ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে ১২তম স্থানে রয়েছেন৷ ৮২ বছর বয়সী রাণী দ্বিতীয় এলিজাবেথ বর্তমান রাজা রাণীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ৷ ১৪তম স্থানে রয়েছেন নেদারল্যান্ডের রাণী বিয়েত্রিসে উইলহেলমিনা আর্মগার্ড৷ তিনি ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক৷
কত বার পড়া হয়েছে: 192এমন আরো কিছু পোষ্ট:
- বছরের সেরা সুগন্ধি
- গরিব দেশের বিলাসী রাজা
- প্রিন্স উইলিয়াম বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রাজপুত্র
- বিশ্বের দামি চেয়ার
- মিসরের ১৮ বছর বয়সী রাজা কি বাবা হয়েছিলেন?
- সাহসী বৃদ্ধা!
- ১০০ বিলিয়ন জিম্বাবুইয়ান ডলার = ২ টুকরো রুটি
- আইফেল টাওয়ার বিশ্বের সেরা শৈল্পিক স্থাপত্য
- বিদেশীদের জন্য সবচাইতে ব্যয়বহুল নগরী মস্কো
- রাজাদের রাজা গাদ্দাফি
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
