সুস্বাস্থ্যের চাবি বিয়ে

সুস্বাস্থ্যের চাবিকাঠির তালিকায় নয়া এক আইটেম যোগ হয়েছে৷ বিয়ে৷ বিবাহিত মানুষগুলো অবিবাহিত কিংবা ডিভোর্সি মানুষের চেয়ে স্বাস্থবান হয়৷ সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা এমনটিই জানালেন৷ তবে গত কয়েক দশকে তাদের মধ্যকার এ পার্থক্যটা কমে আসছে৷ গবেষণাদলের প্রধান মিশিগান স্টেট ইউনিভার্সিটির অ্যাসিসট্যান্ট প্রফেসর হুই লিউ সম্প্রতি একথা জানালেন৷ লিউ ও তার সহকর্মীরা ৩২ বছর ধরে এ বিষয়ে গবেষণা চলিয়েছেন৷ তারা ২৫ থেকে ৮০ বছরের ১০ লাখেরও বেশি আমেরিকানদের ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে পেঁৗছেছেন৷ কারণ হিসেবে লিউ দেখিয়েছেন দুটো বিষয়৷ প্রথমত_ বিবাহিত মানুষ সামাজিক সহযোগিতা ও অর্থনৈতিক নিরাপত্তা অধিক নিশ্চিত করতে পারে৷ অপরদিকে অবিবাহিত এবং ডিভোর্সি মানুষ শারীরিক ও মানসিকভাবে সবসময় বিপর্যস্ত থাকে৷

নিউইয়র্কের মন্টেফিওরে মেডিকেল সেন্টারের ‘সাপোর্টিং হেলদি ম্যারিজ’ প্রোগ্রামের প্রধান সাইকিয়াট্রি অ্যান্ড বিহাভিওরাল সায়েন্স-এর ভাইস চেয়ারম্যান স্কট ওয়েজলার জানালেন, সাধারণত বিয়ে প্রথাটাই মানুষকে স্বাস্থবান, সুখী এবং ধনী করে তুলে৷ বিশেষ করে পুরুষের ক্ষেত্রে ব্যাপারগুলো বেশি প্রযোজ্য৷ তবে এই স্বাস্থ্যবান এবং সুখী হওয়ার প্রক্রিয়াটি বিবাহিত কিংবা অবিবাহিত নারীদের ক্ষেত্রে তেমন একটা পার্থক্য সৃষ্টি করে না৷

কত বার পড়া হয়েছে: 900
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. নেতৃত্বের গুণ
  2. সুখী মানুষ একটু বেশিই বকে!
  3. বিষন্নতা কাটাতে বিয়ে!
  4. বিয়ে স্বাস্থ্যের জন্য উপকারী
  5. ধ্যান হৃদরোগের কারণে মৃত্যু ঝুঁকি কমায়
  6. সমাধি ক্ষেত্রে বিয়ে!
  7. দাম্পত্য মানসিক চাপের ঝুঁকি কমায়
  8. ইন্টারনেটই ভরসা
  9. বেশি বাঁচায় সুখ
  10. অল্পতেই চটে সুন্দরীরা

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>