মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান আজিজ মলিককে হত্যার চেষ্টা : গাড়ি ভাংচুর

মুন্সীগঞ্জ সদরের মোলাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আজিজ মলিককে শুক্রবার হত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএনপি নামধারী একদল সন্ত্রাসী৷ এ সময় সন্ত্রাসীরা তার ব্যবহূত মাইক্রো ব্যাপক ভাংচুর করে৷ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হলেও সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি৷ এলাকার কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্বের জের ধরে হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা৷ ইউপি চেয়ারম্যান আজিজ মলিক জানান, বিএনপি নেতা আতিক মলিকের নির্দেশে তার ছেলে রনি ও জনির সন্ত্রাসী বাহিনী একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে অতর্কিতে হামলা চালায়৷ ঘটনার সময় সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল৷ মাইক্রো চালকের দূরদর্শিতার কারণে সন্ত্রসীদের হত্যা চেষ্টা সফল হয়নি৷ সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করার পর এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে৷ সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ অভিযানে নেমেছে৷
পুলিশ ও এলাকাবাসী জানায়, মোলাকান্দি ইউনিয়নের কর্তৃত্ব নিয়ে বিএনপি নেতা আতিক মলিক গ্রুপের সঙ্গে বিএনপি থেকে বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান আজিজ মলিকের দ্বন্দ্ব চলছিল৷ এতে ইউপি চেয়ারম্যানের পক্ষে আওয়ামী লীগের সদস্যরা অবস্থান নিলে গত এক মাসে দু’গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে৷ এ নিয়ে মুন্সীগঞ্জ থানায় উভয়পক্ষ একাধিক মামলা করেছে৷

number of view: 158
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. মুন্সীগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০
  2. মুন্সীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ৫ ।। গ্রেফতার ৩
  3. মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় আ’লীগ বিএনপি সংঘর্ষ : আহত ২৫
  4. মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতেসšúাসী হামলা : দুইগৃহবধহৃ আহত
  5. মুন্সীগঞ্জে ১ জন খুন ॥ গ্রেফতার ১
  6. মুন্সীগঞ্জে ডাক্তারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রোগীর
  7. মুন্সীগঞ্জে গ্রাম্য সালিশের নামে কালক্ষেপন : দুই মাস পর মামলা
  8. সন্তানকে ঘুমের বড়ি খাইয়ে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা!
  9. মুন্সীগঞ্জে অর্থ আত্মসাতের দায়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক গ্রেফতার
  10. গজারিয়ায় আ.লীগ নেতার গাড়ি ভাঙচুর

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>