পুলিশের জন্য এবার 'কনসার্ট থেরাপি'

ঢাকা মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যদের উজ্জীবিত করতে নেওয়া হয়েছে নয়া এক উদ্যোগ৷ উদ্যোগটি হলো ‘কনসার্ট থেরাপি’৷ গত বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদস্যদের দেওয়া হয় ওই ‘কনসার্ট থেরাপি’৷ এজন্য আয়োজন করা হয় এক জমজমাট কনসার্ট আসর৷ পুলিশ কর্মকর্তারা বলছেন, বিশেষ এ কনসার্টের মাধ্যমে উজ্জীবিত হবেন পুলিশ সদস্যরা৷ তবে হঠাত্‍ এ কনসার্ট আয়োজন নিয়ে পুলিশ বাহিনীসহ বিভিন্ন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে৷ বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস৷ ঠিক তার আগের রাতে এ ধরনের কনসার্ট আয়োজন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ তারা বলছেন, শোক দিবসের আগের রাতে পুলিশের কর্তা-ব্যক্তিরা কনসার্টের মাধ্যমে পুলিশ সদস্যদের কাছে কী বার্তা পেঁৗছে দিতে চাচ্ছেন তা বোধগম্য নয়৷

শোক দিবস উপলক্ষে আজ দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক অনেক পুলিশ কর্মকর্তা বলেছেন, রাতভর গান-বাজনা শুনে ভোর থেকে দায়িত্ব পালন করা কষ্ঠকর হবে৷ অনেকে আবার বলেছেন, ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষেই এ আয়োজন কি-না তা অনুসন্ধানের দাবি রাখে৷ তবে পুলিশ কমিশনার নাইম আহমেদ সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ‘পুলিশ সদস্যদের উজ্জীবিত করতেই এ কনসার্টের আয়োজন৷ এর সঙ্গে কোনো বিশেষ দিন মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়৷’

number of view: 248
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. মুন্সীগঞ্জে পুলিশের বাধায় স্ট্বেচ্ছাসেবক লীগের গনঅনশন পন্ড
  2. পুলিশের জরিমানা
  3. এক পেট ভাতের জন্য
  4. মৃত বিড়ালের জন্য প্রার্থনা
  5. পুলিশের একদিন
  6. আমেরিকার পর এবার বৃটেনে মহিলা দিয়ে জুম্মা নামাজ পড়ানোর পায়তারা
  7. এবার তারকা তিন চাকার চালকেরা
  8. পুলিশের তালিকাভুক্ত সেই ৮৪ ওয়েবসাইট বন্ধ হয়নি
  9. বয়ফ্রেন্ডের জন্য মাংস চুরি
  10. পূর্ণ স্বাধীনতা উপভোগের জন্য!

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>