বুড়িয়ে যাওয়া ঠেকিয়ে দেবে নিয়মিত দৌড়
জনতার ধাওয়া খেয়ে কিংবা প্রাণভয়ে হঠাত্ একদিন দৌড় নয়, নিয়মিত দৌড় রৰা করবে দ্রম্নত বুড়িয়ে যাওয়া থেকে৷ শরীর থাকবে তরতাজা৷ সহজেই কাবু করতে পারবে না ক্যান্সারের মতো ঘাতকরা৷ প্রায় ২০ বছর গবেষণা চালিয়ে এ তথ্যটি বের করে এনেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক৷
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের গবেষকরা বলছেন, নিয়মিত দৌড়ঝাঁপ বয়স্ক হওয়ার শারীরিক প্রক্রিয়াকে ধীরগতি করে দেয়৷ যারা নিয়মিত দৌড়ান তাদের চেয়ে দৌড়ঝাঁপহীন লোকদের ক্যান্সারের মতো রোগে মৃতু্যর হার দ্বিগুণ৷ নিয়মিত দৌড়ঝাঁপ ব্যক্তিকে নানান শারীরিক প্রতিবন্ধকতা থেকেও বাঁচিয়ে দেয়৷
গবেষকরা জগিং করেন এমন ৫০০ এবং জগিং করেন না এমন ৫০০ লোককে গত ২০ বছর ধরে নিয়মিত পর্যবেৰণে রেখেছেন যাদের বয়স তখন ৫০ বা তার বেশি৷ এ দীর্ঘদিন পর্যবেৰণের পর গবেষকরা দেখেছেন, নিয়মিত দৌড়ঝাঁপকারীদের মধ্যে ১৫ শতাংশ মারা গেছেন, অন্যদিকে বিপরীত দলের মারা গেছেন ৩৪ শতাংশ৷ উভয়পৰের লোকই বয়সের ভারে নু্যব্জ হয়েছেন তবে দৌড়ঝাঁপকারীরা দৌড়ঝাঁপহীন লোকদের চেয়ে গড়ে ১৬ বছর পরে বয়স্ক হয়েছেন৷
গবেষণায় আরো দেখা গেছে, দৌড়ঝাঁপ কেবল হার্ট ও আরটিলারি সম্পৃক্ত মৃতু্যকে কমিয়ে দেয়নি বরং ক্যান্সার, স্নায়ুরোগ, ইনফেকশন এবং এ রকম আরো কিছু প্রতিবন্ধকতা থেকে শরীরকে বাঁচিয়ে রেখেছে৷
গবেষকরা জানান, পর্যবেৰণের শুরম্নতে দৌড়ঝাঁপকারীরা সপ্তাহে গড়ে ৪ ঘণ্টা করে দৌড়িয়েছেন এবং ২১ বছরের মাথায় এসে তাদের দৌড়ের পরিমাণ কমে সপ্তাহে ৭৬ মিনিটে এসে দাঁড়িয়েছে৷ তবুও তারা নিয়মিত দৌড়ের সুফল পাচ্ছেন৷
গবেষণা পত্রের প্রধান লেখক স্ট্যানফোর্ডের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর জেমস ফাইস বলেন, আমরা যতোটুকু জানি তার চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সুফল দৌড়ঝাঁপ ও ব্যায়ামের মধ্যে রয়েছে৷
গবেষণার মহাপরিচালক গর্ডন লিসম্যান বলেন, এ গবেষণায় আবারো নিশ্চিত হওয়া গেল যে, নিয়মিত ব্যায়াম বয়স্ক লোকদের সচল রাখে এবং পরনির্ভরশীল হওয়া থেকে বাঁচায়৷
এমন আরো কিছু পোষ্ট:
- হৃদরোগ এড়াতে নিয়মিত শারীরিক সম্পর্ক
- শৈশবে নির্যাতিতরা দ্রুত বুড়িয়ে যায়
- জান বাঁচাতে সাপের দৌড়
- পুরুষদের হার্ট এটাক কমাতে সপ্তাহে অন্তত দু’বার সেক্সসেশন
- শত্রুকে হটিয়ে দেবে রোবট সাপ
- 'স্বামীর সঙ্গে নৈশভোজে যাওয়া নারীর জন্য সবচেয়ে সুখকর'
- মেদ কমাতে চাইলে
- কয়েক বছরের মধ্যেই কৃত্রিম অগ্ন্যাশয়
- শরীরের বাড়তি ওজন
- প্রজাপতির দূরে যাওয়া বড়ো হতেই
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
