হাই হিল জুতো ও হাই যৌন জীবন : তালেয়া রেহমান

মাত্র ১০ বছর বয়স থেকেই উচু হিল-এর জুতোর প্রতি একটা তীব্র আকর্ষণ ছিল৷ পা খারাপ হয়ে যাবে বলে বাবা কোনোদিনও আমার এ শখ পূরণ করতেন না৷ কিন্তু আমি অন্য আত্মীয়-স্বজনদের কাছে আবদার করে তা আদায় করে নিতাম ঠিকই এবং কড়া শাসন সত্ত্বেও মাঝে মধ্যেই সেসব জুতো পরতাম৷ তারম্নণ্যের সূচনার পর থেকে আজ পর্যনত্ম হাই হিলের প্রতি আকর্ষণ টিকে আছে৷

হাই হিল জুতো সম্বন্ধে সব সময়ই একটা বিজাতীয় ধারণা পোষণ করে আসছে সবাই৷ কিন্তু তা সত্ত্বেও সুসজ্জিত নারীর জন্য এক জোড়া হাই হিল জুতো সাজসজ্জার একটি গুরম্নত্বপূর্ণ আইটেম৷ শারীরিক দৈর্ঘ্যের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই৷ স্বল্প দৈর্ঘ্য বা দীর্ঘাঙ্গী_ উভয় ধরনের নারীর কাছেই

স্টিলেটো (Stilleto) বা সরম্ন উচু হিল অত্যনত্ম আকর্ষণীয়৷

এ ধরনের জুতো পরার ফলে মেয়েরা আরেকটু লম্বা হওয়ার সুযোগ পায়৷ দেহকে হালকা পাতলা দেখায় ও সৌন্দর্য বৃদ্ধি করে৷ সুতরাং উচু হিলের জুতো নারীকে আরো আকর্ষণীয় করে তোলে, এতে কোনো সন্দেহ নেই৷

তবে হাই হিল কেবল নারীর সৌন্দর্যই বাড়ায় না, স্বাস্থ্যের জন্যও নাকি ভালো৷ হাই হিল স্বাস্থ্যের, বিশেষ করে পায়ের জন্য অত্যনত্ম ৰতিকারক_ এ কথাই এতোকাল শোনা গেছে৷ কিন্তু এ কি কথা শুনি আজ মন্থরার মুখে! সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, হাই হিল জুতো শরীরকে ছিমছাম ও পেশিকে সতেজ রাখতে সাহায্য করে৷ শুধু তাই নয়, হাই হিল নারীর যৌন জীবনের উন্নতি সাধন করে৷ ইটালির বিখ্যাত ভেরোনা (Verona) ইউনিভার্সিটির মূত্রবিজ্ঞানী (Urologist) মারিয়া চেরম্নতো (Maria Cerruto)-র নেতৃত্বে এ গবেষণা হয়৷

তিনি বলেন, কোনো ধরনের বৈজ্ঞানিক কারণ ছাড়াই নানা অসুস্থতা এমনকি মানসিক রোগের জন্যও এই হাই হিল জুতোকে দোষারোপ করা হয়েছে৷ এর মূলে সত্যি কারণ কি তা জানার জন্য তিনি এ গবেষণা শুরম্ন করেন৷ তিনি নিজেও একজন হাই হিল ভক্ত, সুতরাং এ বিষয়ে সবার উদ্বেগ দেখে তিনি এর মধ্যে কিছু ভালো এবং স্বাস্থ্যকর কিছু খুজে পাওয়ার আশায় এ গবেষণা চালান৷ শেষ পর্যনত্ম তিনি তাতে সফলও হন৷ তিনি বলেন, হিল পরলে শরীরের নিম্নাংশের ব্যবহার বেশি হয়, তাতে ব্যথা কমে যায় ও স্বাস্থ্য ভালো থাকে৷

এমনকি নিয়মিত হাই হিল জুতো পরলে শরীরের নিম্নাংশের ডেইলি একসারসাইজ (ব্যায়াম) করার প্রয়োজনীয়তা কমে যায়৷ পায়ের আঙুলের ওপর শরীরের ভার চাপিয়ে সোজা হয়ে দাড়ানোর ফলে দেহের ব্যালান্স রৰা করতে মেরম্নদ- ও শরীরের নিম্নাংশকে একটু বেশি অ্যাকটিভ থাকতে হয়৷ এর ফলে দেহের ভঙ্গিমা ভালো হয় ও দেহের অংশগুলো সতেজ থাকে৷

নারী তার বেশভূষায় হাই হিল জুতো যুক্ত করেছে ১৬০০ খ্রিস্টাব্দ থেকে৷ হলিউডের পুরনো মুভিগুলো দেখলে বোঝা যায়, অতীতে হিল জুতোর জনপ্রিয়তা কতোটা ছিল৷ সব হিরোইনকে হিল পরানো হতো সৌন্দর্য বাড়িয়ে তাদের আরো যৌন আবেদনপূর্ণ ও মোহময়ী করে তোলার জন্য৷ হলিউডের সাম লাইক ইট হট (Some Like It Hot) মুভিতে একটি রেলওয়ে স্টেশনে হাই হিল জুতো পরে মেরিলিন মনরোর হেটে চলার দৃশ্যটি এখন লেজেন্ডে পরিণত হয়েছে৷ স্প্যানিশ মুভি ডিরেক্টর পেড্রো আলমোডোভার হাই হিলস নামে একটা হিট মুভিও তৈরি করেন৷

কিন্তু গত অর্ধ শতাব্দীর বেশি দিন থেকে একে নারীর স্বাস্থ্যহানিকর হিসেবে চিহ্নিত করা হয়৷ পায়ের সমস্যা_ হাটু ব্যথা, পায়ের আঙুলগুলো কর্ন (Corn) এবং বুড়ো আঙুলের জয়েন্টের হাড় বেড়ে যাওয়া যাকে ইংরেজিতে বানিয়ান (Bunion) বলা হয় এবং যা অত্যনত্ম যন্ত্রণাদায়ক_ এসবের মূলে হাই হিলই দায়ী বলে শনাক্ত করা হয়৷ ফলে ফ্ল্যাট জুতো, স্যান্ডাল অথবা কেডস পরার ফ্যাশন জনপ্রিয়তা লাভ করে৷

অবশ্য এর আরেকটি কারণ হচ্ছে নারী-পুরম্নষ সমঅধিকার আন্দোলন৷ নারী জিনস পরতে শুরম্ন করলো, তার সঙ্গে ফ্যাশন করে হাই হিল পরা গেলেও বেশির ভাগ নারী আরাম এবং দৌড়াদৌড়ির জন্য কেডস অথবা স্বল্প হিলের স্যান্ডাল বেছে নেয়৷

এ গবেষণা প্রকাশিত হওয়ার পর বিশ্বের সুবিখ্যাত এবং অতি জনপ্রিয় জুতো ডিজাইনার ও প্রস্তুতকারক মানোলো বস্নানিক, জিমি চু এবং অন্যরা একে স্বাগত জানিয়েছেন৷

বস্নানিক বলেন, হাই হিল জুতো তৈরি করি বলে আমাকে ভীষণ সমালোচনা করা হতো৷ কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে, এর ভালো দিকও আছে৷ কেননা আমার মা ৮৭ বছর বয়স পর্যনত্ম পাচ ইঞ্চি উচু হিলের জুতো পরতেন৷ হাই হিল যে শরীরের জন্য উপকারী তা আমার মায়ের জ্বলনত্ম উদাহরণই যথেষ্ট৷

হাই হিল জীবনকে ইন্টারেস্টিং ও একসাইটিং করে তোলে৷ আশির দশকে নারী ৰমতায়নের আন্দোলনে যুক্ত ছিল তাই তাদের পুরম্নষের মতো জুতো-জামা পরে দেখাতে হয় যে, তারাও পারে৷ কিন্তু এখন ৰমতায়িত হওয়ার পর তারা নিজেদের এলিগেন্ট (রম্নচিশীল) ও যৌন আবেদনপূর্ণ নারী হিসেবে তুলে ধরতে চায়৷

উচু হিল পরা মেয়েরা নাকি পুরম্নষদের চোখে আরো আকর্ষণীয় হয়ে ওঠে৷ বস্নানিক এমন কথাও বলেছেন যে, তার কিছু বন্ধু আছেন যারা তার কাছে এমন স্বীকারোক্তিও করেছেন যে, তাদের স্ত্রীরা উচু হিল পরতেন বলেই তাদের বিয়ে টিকে গেছে৷ বস্নানিক অবশ্য খুলে বলেননি যে, তা কেবল স্ত্রীদের আরো মোহময়ী করে তুলেছে বলে, না হিলের আঘাত খেয়ে বশ্যতা মেনে নেয়ার জন্য৷

তবে রিসার্চে এ কথাও বলা হয়েছে, অত্যধিক উচু যেমন সাড়ে চার ইঞ্চি অথবা তার কাছাকাছি উচ্চতা ৰতিকারক, কেননা এতো উচু হয়ে স্বাভাবিকভাবে হাটা সম্ভব নয়৷

৬৬ জন ভলান্টিয়ারের ওপর করা চেরম্নতোর এ রিসার্চ রিপোর্ট ইওরোপিয়ান ইওরোলজি (European Urology)

জার্নালে প্রকাশিত হতে যাচ্ছে৷ চেরম্নতো হিলের উচ্চতার সঙ্গে নারীর পেলভিক (তলপেট) পেশি সঞ্চালনে বৈদু্যতিক প্রবাহের রেশিও (Ratio) নির্ধারণ করেছেন৷ হিল

পরার ফলে পায়ের গোড়ালি যে অ্যাঙ্গলে (angle) থাকছে তার সঙ্গে পেলভিক পেশির সঞ্চালন প্রবাহ নির্ভরশীল৷ তিনি দেখেছেন যে, ছোট হিল পরলে, যেমন ধরম্নন, পৌনে তিন ইঞ্চি হিল পরলে পেশিতে বৈদু্যতিক সঞ্চালন ১৫ শতাংশ কম হয়৷ অর্থাত্‍ আরো উচু হিল পরলে পায়ের ও পেলভিক পেশি আরো রিলাক্সড (Relaxed) হয় এবং পেশিগুলোকে আরো শক্তিশালী করে তোলে৷ যেটা অনেক ব্যায়াম করার পর হয়ে থাকে৷ তবে তিনি বলেন, বেশির ভাগ নারী বিভিন্ন ধরনের কাজের ফলে নিয়মিত ব্যায়াম করতে পারেন না, তাই হিল পরে তারা এ অভাব পূরণ করতে পারেন৷

তবে হিলের সঙ্গে যৌনতার সম্পর্ক কিভাবে হয় তা দেখা যাক৷ যৌন উত্তেজনা ও বাসনা চরিতার্থের মূল স্থল দেহের এই পেলভিক অথবা তলপেট সঞ্চালন৷ অনেক সময় এ অংশকে তুষ্টি পেশি হিসেবে বর্ণনা করা হয়৷ যৌন তুষ্টির অভাবের কারণে ডাক্তাররা এসব পেশির ব্যায়াম করার উপদেশ দিয়ে থাকেন৷ এখন আপনিই সিদ্ধানত্ম নিন, আপনি এক জোড়া হাই হিল জুতো পরে নিজেকে আকর্ষণীয় করে তুলে উন্নত যৌন জীবন লাভ করবেন, না মাটিতে শুয়ে তলপেটের পেশিকে নানাভাবে ঘুরিয়ে-ফিরিয়ে তাদের কার্যকর করতে চান৷

তবে ম্যাডোনা, নেওমি ক্যামবেল ও নাটালি ইমব্রম্নগলিয়ার মতো সুপারস্টারদের ট্রেইনার ম্যাট রবার্টস এ সম্পর্কে একটু সাবধানতা অবলম্বনের উপদেশ দিয়েছেন৷

উলেস্নখ্য, এসব সুপারস্টারকে বেশির ভাগ সময়েই হাই হিল পরে থাকতে হয়৷ ম্যাট রবার্টস বলেন, হিল পরার ফলে নারী দেহের পেলভিক ও পশ্চাত্‍ দেশের পেশিগুলো কিছু সময়ের জন্য শক্তিশালী হয়ে ওঠে বটে; কিন্তু হাটু এবং উরম্নর ওপর বেশি চাপ পড়ে৷ যার ফলে পায়ের দীর্ঘ মেয়াদি ৰতি হতে পারে৷

তবে সবশেষে চেরম্নতোর সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, ‘হাই হিল জুতো পরতে আমার খুব ভালো লাগে_ মাঝে মধ্যে তেমন আরামদায়ক না হলেও৷ কেননা এতে আমার উচ্চতা বৃদ্ধি করে আর আমাকে আরো এলিগেন্ট দেখায়৷’
চেরম্নতোর উচ্চতা কতো তা তিনি লেখেননি৷ কিন্তু আমার উচ্চতা বিষয়ে আমি বেশ সচেতন৷ তাই হাই হিল জুতো আমার চিরকালের সঙ্গী হয়েই থাকবে৷ এমন এক্সপার্টদের সমর্থনে অনেক নারীই হাই হিল পরতে আরো উত্‍সাহী হবেন৷

কত বার পড়া হয়েছে: 1741
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. বুদ্ধিমান জুতো
  2. কাল কালান্তর : শুভারম্ভ হে জীবন
  3. আবদুলাহ আল মামুন : জীবন থেকে নাটকে
  4. এইচআইভি সত্ত্বেও দীর্ঘ জীবন!
  5. হরিণ শাবকটির নতুন জীবন
  6. মাহমুদুল হক : জীবন যাঁর বোন -ম ফি দু ল হ ক
  7. বেদে নারীদের জীবন কথা।
  8. দীর্ঘ জীবন
  9. মহাদেব সাহার কবিতা স্বতন্ত্র জীবন অন্বেষা – সাইফুজ্জামান
  10. একে-৪৭ রাইফেলের জনকের বর্ণাঢ্য জীবন

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 Comment »

 
  • AMITABHA CHATTERJEE says:

    amar bhay hay jadi hil a kare are gorale dey.Akbar nay dubar nay bahybar ami are goral kheyechi.Tai amar hil oala magi gulo k khub bhay lage.

 

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>