গুগলের পেজ র্যাঙ্ক টেকনোলজি চ্যালেঞ্জ করেছে মাইক্রোসফট
বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বের অন্যতম শীর্ষ সার্চ ইঞ্জিন গুগলের পেজ র্যাঙ্ক টেকনোলজির পদ্ধতিকে চ্যালেঞ্জ করেছে৷ মূলত জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল কর্তৃক সারা বিশ্বজুড়ে ওয়েব পেজ-এর জনপ্রিয়তার উপর ভিত্তি করে ব্রাউজ র্যাঙ্ক প্রকাশ করা হয়৷ কিন্তু যে পদ্ধতিতে গুগল কতর্ৃক ব্রাউজ র্যাঙ্ক নির্ণয় করা হয় তাতে সন্দেহ প্রকাশ করেছে মাইক্রোসফটের প্রকৌশলীরা৷ তারা গুগলের পরিচালিত ব্রাউজ র্যাঙ্ক পদ্ধতির সাথে দ্বিমত পোষণ করে জানিয়েছে, ‘বেশি সংখ্যক মানুষ কোন একটি ওয়েব পেজ ভিজিট করলেই তা জনপ্রিয় হিসেবে প্রতিষ্ঠিত হয় না৷ একজন ওয়েব ব্রাউজার কতৰণ সেই ওয়েব সাইট ব্রাউজ করছে এবং ওয়েব ব্রাউজারের মাধ্যমে সত্যিকার অর্থেই সে উপকৃত হচ্ছে কিনা সেই বিষয়টি বিবেচ্য বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়া উচিত৷ মূলত এই ৰেত্রে ওয়েব পেজ ব্যবহারকারীর মতামত গ্রহণ করা প্রয়োজন৷’ অপরদিকে গুগল তাদের পরিচালিত ব্রাউজ র্যাঙ্ক পদ্ধতির পৰে অবস্থান নিয়ে জানায়, ‘আমরা মনে করি একজন ব্যক্তি তার প্রযোজনীয় কাজ সম্পাদনের উদ্দেশ্যেই ওয়েব ব্রাউজ করে থাকে৷ এরই ধারাবাহিকতায় বেশি সংখ্যক ব্যক্তিদের আগ্রহের পরিপ্রেৰিতেই আমরা ওয়েব ব্রাউজ র্যাঙ্ক প্রদান করে থাকি৷’ এই দুটি শীর্ষ প্রতিষ্ঠানের মতামত ভিন্ন হলেও এর সাথে সাধারণ ওয়েব পেজ ব্রাউজারকারী ব্যক্তির কোন সম্পর্ক নেই বলে অনেকে মনে করে৷ কেননা, বিভিন্ন সার্চ ইঞ্জিন এর মাধ্যমেই অনেক ব্যক্তি বিভিন্ন অপরিচিত ওয়েব পেজ ভিজিট করে থাকে৷ যদিও মাইক্রোসফট বহুল ব্যবহৃত ওয়েব পেজ র্যাঙ্কিং নির্ধারণের ৰেত্রে ওয়েব ব্রাউজারকারী ব্যক্তিদের মতামত প্রদানের সুযোগের দাবি করেছে৷ এর মাধ্যমে একজন ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তি ওয়েব পেজ সার্চ করার ৰেত্রে তাদের মতামত ব্যক্ত করতে পারবে বলে তারা মনে করে৷ কেননা, বর্তমানের পরিচালিত ব্রাউজার র্যাঙ্ক নির্ধারণের ৰেত্রে শুধুমাত্র ওয়েব পেজ হিট করার রেকর্ড নির্ধারণ করা হয়ে থাকে৷ কিন্তু একজন ব্যক্তি সত্যিকার অর্থে সেই ওয়েব পেজ-এর মাধ্যমে কোনভাবে উপকৃত হচ্ছে কিনা এবং বেশি সময় ধরে সেই ওয়েব পেজ ভিজিট করছে কিনা তা নিরূপণের কোন পদ্ধতি প্রচলিত নাই৷ ফলে মাইক্রোসফট গুগলের পরিচালিত ব্রাউজ র্যাঙ্ক পদ্ধতির বিরম্নদ্ধাচারণ পূর্বক নতুন পদ্ধতিতে বিষয়টির সমাধানের দাবি করেছে৷ তথ্যপ্রযুক্তি ডেস্ক
খবরটি পড়েছেন :452এমন আরো কিছু পোষ্ট:
- গুগলের প্রতিদ্বন্দী নতুন সার্চ ইঞ্জিন 'কুইল' এর যাত্রা শুরম্ন
- গুগলের টাকা কামাই এর রহস্য
- মাইক্রোসফট ওয়েব থ্রি সেবা
- ইন্টারনেট এক্সপ্লোরার’র পরবর্তী সংস্করণে প্রাইভেসি মোড অন্তর্ভূক্ত করতে মাইক্রোসফটের পরিকল্পনা
- গুগলের নতুন কৌশল ক্রোম আচ্ছাদিত ইন্টারনেট
- উইন্ডোজ পরবর্তী মাইক্রোসফট প্লাটফরম মিডরি
- অপরিচিত ব্যক্তিদের সাথে ইন্টারনেটে সবচাইতে ঘনিষ্ঠ কিশোররা
- দিন দিন স্বার্থপর হয়ে উঠছে ওয়েব ব্যবহারকারীরা
- গুগলের নজর এবার বাংলায়
- দ্রুতগতির সার্চ গুগল ক্যাফেইনেই
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
