বিড়ালের চিকিত্সা বিল!
অনেক দেশে একজন মৃতু্যপথযাত্রী মানুষকে বাঁচাতে যেখানে ১ ডলার খরচ করার সামর্থ্য থাকে না সেখানে এক ব্রিটিশ মহিলা জানিয়েছেন তিনি তার আহত পোষা বিড়ালটিকে চিকিত্সা করাতে চিকিত্সা বিল দিয়েছেন ১৫ হাজার মার্কিন ডলার! একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে হেটি নামের বিড়ালটির মুখের কিছু অংশ ভেঙ্গে যায়৷ এরপর তিনি তাকে স্থানীয় একটি পশু হাসপাতালে নিয়ে যান৷ সেখানে ইনকিউবেটরে রেখে তার অপারেশন করা হয়৷ ডাক্তারদের প্রাণপণ চেষ্টায় সুস্থ হয় হেটি৷ এরপর যখন বিড়ালটির চিকিত্সার ১৫ হাজার ডলারের বিল মহিলাকে দেয়া হয় তখন তিনি তাজ্জব বনে যান৷ উপায় না দেখে নতুন গাড়ি কেনার জন্য সঞ্চয় করা অর্থ থেকে ১৫ হাজার ডলার তিনি পরিশোধ করেন৷ তিনি বলেন, ভাবলাম টাকা তো আসবে আর যাবে৷ আমার হেটি সুস্থ হয়েছে এটাই অনেক৷
খবরটি পড়েছেন :410এমন আরো কিছু পোষ্ট:
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
