লেসবিয়ান শব্দ নিয়ে বিপত্তি

সমকামী নারীদের লেসবিয়ান নামে অভিহিত করার বিষয়টি সবার জানা৷ কিন্তু লেসবিয়ান শব্দটির উত্‍পত্তি সম্প্রর্কে কি আমরা জানি? গ্রিসের প্রাচীন দ্বীপ লেসবোসের তিন অধিবাসী গত মাসে এ নামটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের শরণাপন্ন হন৷ কিন্তু গত মঙ্গলবার দেয়া আদালতের রায় তাদের বিপক্ষে গেছে৷ প্রাচীন গ্রিক কবি সাফফোর জন্মস্থান লেসবোসের এ তিন অধিবাসীর অভিযোগ, সমকামী নারীদের লেসবিয়ান নামে চিহ্নিত করার বিষয়টি লেসবোসের অধিবাসীদের জন্য অবমাননাকর৷ তাছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তের লেসবিয়ান নারীরা এ দ্বীপে সমবেত হন৷ উলেখ্য, কবি সাফফোর ভালোবাসার অমর কবিতাগুচ্ছ লেসবিয়ান নামে প্রসিদ্ধি অর্জন করে৷ এথেন্সের আদালত রায়ে বলেন, আলোচিত শব্দটি দিয়ে কেবল লেসবোস দ্বীপের অধিবাসীদেরই চিহ্নিত করা হয় না, কাজেই গ্রিস ও পৃথিবীর অন্যত্র এ শব্দের ব্যবহার চলবে৷ সূত্র : রয়টার্স

খবরটি পড়েছেন :1836
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter
  • Add to favorites
  • StumbleUpon
  • PDF

এমন আরো কিছু পোষ্ট:

  1. বাঘ নিয়ে প্রতারণা
  2. স্ত্রী আত্মহত্যার হুমকি দিলে স্বামী ডিভোর্স চাইতে পারবে!
  3. যিশুকে সমকামী বলার ব্যাখ্যা দিলেন এলটন জন
  4. টেলিভিশন দেখা নিয়ে তালাক
  5. মনরোর ছবি নিয়ে…
  6. কাঠগড়ায় কুকুর!
  7. যিশু খ্রিস্ট সমকামী ছিলেন: এলটন জন
  8. নিজেকে নিয়ে, সময়কে নিয়ে
  9. পুলিশের জরিমানা
  10. জার্মানিতেও বিয়ে নিয়ে ব্যবসা

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>