বয়স যত বাড়ে ততই সুখ বাড়ে নারীর!

অনেক সময় ছোট ছোট ঘটনা মানুষকে বেশ হতাশ করে দেয়৷ জীবনের সব রং তখন ফিকে হয়ে আসে, ফুরিয়ে যায় জীবনের সঙ্ৃহা৷ কিন্তু হতাশা কাদের বেশি গ্রাস করে_ নারী না পুরুষকে? এর উত্তর নিয়ে বিতর্ক বেশ পুরনো৷ তবে নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষের তুলনায় নারীরাই বেশি আশাবাদী হয়ে থাকে৷ আর বয়স যত বাড়ে জীবনকে তারা তত বেশি উপভোগ করে৷ খবর জিনিউজ অনলাইনের৷

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল গবেষক ৫০ বছরের বেশি প্রায় ৯ হাজার ৮০০ নারী ও পুরুষের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, পুরুষকেই হতাশা বেশি গ্রাস করে৷ আর পুরুষের তুলনায় নারী অনেক বেশি আশাবাদী হয়ে থাকে৷ বয়স বাড়লে জীবনকে উপভোগের মাত্রাও নারীর মধ্যে বেড়ে যায়৷ তাই বৃদব্দ বয়সে নারীরা পুরুষের তুলনায় সুখী জীবন যাপন করে৷ গবেষক দলের সদস্য ড. এলিজাবেথ ব্রিজ বলেন, বয়স বাড়লে শুধু নারীর সুখের মাত্রাই বাড়ে না; নারী তখন নিশ্চিনস্নে সংসার ও সনস্নান দেখাশোনা করতে থাকে৷ তিনি বলেন, নারী ও পুরুষের মধ্যে জীবনকে দেখার দৃষদ্বিভঙ্গিগত পাথর্ক্য রয়েছে৷ তার মতে, নারী যদি চাকরি না করে তাহলে তাদের মধ্যে হতাশা কাজ করে৷ তবে ওই হতাশা আর থাকে না যদি তারা সনস্নান ও পরিবারকে দেখাশোনা করার সুযোগ পায়৷

গবেষণায় আরো দেখা গেছে, অর্থ-বিত্ত মানুষকে বেশি দিন বেঁচে থাকতে সহায়তা করে৷ তাই যাদের প্রচুর অর্থ-সমঙ্দ রয়েছে; দরিদ্রদের তুলনায় তারা বেশি দিন বাঁচেন৷ ৬০ থেকে ৭৪ বছর বয়সী দরিদ্র নারীর মৃতু্যর ঝুঁকি একই বয়সী ধনী নারীদের তুলনায় ৬ গুণ বেশি৷ তাছাড়া কোনো ব্যক্তি বিয়ে করলে, শিক্ষিত হয়ে উঠলে এবং চাকরি বা কাজের মধ্যে থাকলে তার আয়ু বেড়ে যায়৷ আর যারা বিবাহিত এবং স্ট্পীর সঙ্গে বসবাস করেন তাদের তুলনায় অবিবাহিতদের মৃতু্যর ঝুঁকি দ্বিগুণ৷ নিয়মিত শরীরচর্চা মানুষকে দীর্ঘায়ু করে বলেও গবেষণা প্রতিবেদনে উল্ক্নেখ করা হয়৷

এই গবেষণায় যাদের সাক্ষাত্‍কার নেওয়া হয় তাদের সবারই জন্ম ১৯৫২ সালের আগে৷ বিরতি দিয়ে দু’বছর ধরে তাদের ওই সাক্ষাত্‍কার নেওয়া হয়৷

number of view: 3994
  • Print
  • del.icio.us
  • Facebook
  • Google Bookmarks
  • email
  • LinkedIn
  • Twitter

এমন আরো কিছু পোষ্ট:

  1. নারীর অপরাধবোধ বেশি!
  2. দ্রুত খেলে ওজন বাড়ে
  3. নারীর মস্তিষ্ক কি পুরুষের মস্তিষ্ক থেকে ভিন্ন?
  4. অবসাদগ্রসত্ম নারীর জন্য ভায়াগ্রা!
  5. দর্শকের চোখে নয় নারীর চেহারাতেই থাকে সৌন্দর্য!
  6. মার্কিন পুরুষরাই দত্তক নিতে বেশি আগ্রহী
  7. ‘নারীই বেশি সুখী’
  8. ক্যারিয়ারে নারীর অনীহা
  9. 'স্বামীর সঙ্গে নৈশভোজে যাওয়া নারীর জন্য সবচেয়ে সুখকর'
  10. গৃহে নারীর কর্তৃত্ব প্রাধান্য পাচ্ছে সকল সমাজে

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>