Posted in 28/01/2012 ¬ 2:46 AMh.পদ্মা পাড়ের মানুষ অফিসের কর্মীরা দৈনিক গড়ে ৫ ঘণ্টা ৪১ মিনিট তাদের ডেস্কে বসেই সময় কাটিয়ে দেয় বলে সামপ্রতিক এক গবেষণায় দেখা গেছে। তবে এতে শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিবিসি। গবেষকরা জানান, কর্মীরা দাঁড়াতে ভুলে গেছে। তাদের মতে, কর্মীদের উচিত সারাক্ষণ চেয়ারে না বসে এবং ই-মেইলের পরিবর্তে মুখোমুখি লোকজনের সঙ্গে কথা বলা। (more…)
Posted in 28/01/2012 ¬ 12:49 AMh.পদ্মা পাড়ের মানুষ ডা. রণবীর বোস
নিদ্রা একটা শারীরবৃত্তের কাজ। বর্তমান পৃথিবীতে বিশেষ করে ভোগপ্রবণ মানুষের মধ্যে সুনিদ্রার অভাব আজ একটা অন্যতম স্বাস্থ্য সমস্যা। একটা সমীক্ষায় দেখা গেছে, প্রায় শতকরা ২০ জন প্রাপ্তবয়স্ক মানুষ রাত্রে সুনিদ্রার অভাবে দিনেরবেলার স্বাভাবিক কাজকর্মে অসুবিধে ভোগ করেন যা মানসিক সুস্থতার প্রতিবন্ধক হতে পারে। (more…)
Posted in 27/01/2012 ¬ 12:55 AMh.পদ্মা পাড়ের মানুষ মাঝারি মাপের স্মৃতিভ্রংশ সমস্যা নারীর চেয়ে পুরুষকে বেশি কাবু করে ফেলে। চিকিৎসা সাময়িকী ‘নিউরোলজি’ ম্যাগাজিনে এই সম্পর্কিত এক সর্বশেষ এক গবেষণায় এটা দাবি করা হয়েছে। স্মৃতির এই অকার্যকারিতা মাইল্ড কগনিটিভ ইমপেয়ারমেন্ট বা এমসিআই নামে পরিচিত। কিছু নির্দিষ্ট রোগের কারণে মস্তিষ্কের কিছু অংশ অকার্যকর হয়ে যায়। আগে বিভিন্ন গবেষণায় উঠে এসেছিল স্মৃতিভ্রংশ সমস্যায় নারীরা বেশি আক্রান্ত হয়। কিন্তু সর্বশেষ গবেষণায় প্রমাণিত হয়েছে, নারী নয়, পুরুষই স্মৃতিভ্রংশ সমস্যায় বেশি আক্রান্ত হয়। (more…)
Posted in 26/01/2012 ¬ 12:19 AMh.পদ্মা পাড়ের মানুষ প্রচলিত ধারণা, দুঃখ ও ব্যথা-বেদনার বিপরীতে পুরুষরা নারীদের তুলনায় কম কষ্টসহিষ্ণু। নারীরা অনেক কষ্ট সহ্য করতে পারে। পুরুষরা সামান্যতেই কাতর হয়ে পড়ে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণার পর গবেষকরা বলছেন একেবারেই উল্টো কথা। তাঁরা বলছেন, নারীরাই বরং বেশি কাতর হয়ে পড়ে, পুরুষরা অনেক বেশি শক্ত। (more…)
Posted in 26/01/2012 ¬ 12:04 AMh.পদ্মা পাড়ের মানুষ নেশার দ্রব্য হিসেবে অতি পরিচিত একটি নাম গাঁজা। কিন্তু এই গাঁজাকেই কাজে লাগিয়ে ওষুধ তৈরি করেছে যুক্তরাজ্যের একটি কম্পানি। ক্যান্সারে আক্রান্ত রোগীদের ব্যথা নাশে ব্যবহার করা হবে গাঁজার গাছ থেকে তৈরি এ মাউথ স্প্রে। সিনথেটিক উপকরণের বদলে গাঁজা দিয়ে এই প্রথম ওষুধ তৈরি হচ্ছে। আর এটি করছে জিডাবি্লউ ফার্মা নামের একটি কম্পানি। (more…)
Posted in 25/01/2012 ¬ 2:58 AMh.পদ্মা পাড়ের মানুষ প্রথম সন্তানটি কী হলে ভালো হয় ছেলে না মেয়ে? কাঙ্ক্ষিত সন্তান দুই বা ততোধিকের ক্ষেত্রে কোনটি বেশি হলে ভালো ছেলে না মেয়ে? যদি কেবল একটি সন্তান হয়, তাহলে কী হলে ভালো ছেলে না মেয়ে? এসব প্রশ্নের উত্তর একটু ভেবে দেখুন। তারপরে মিলিয়ে নিন এই জরিপের সঙ্গে। জরিপটি পরিচালনা করেছে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। (more…)
Posted in 25/01/2012 ¬ 2:18 AMh.পদ্মা পাড়ের মানুষ দীর্ঘ ১০ বছর বাথরুমে আটক থাকার পর উদ্ধার করা হয়েছে প্যালেস্টাইনের এক নারীকে। শনিবার পশ্চিম তীরের কালকিলিয়া সিটির একটি বাড়ির ছোট্ট একটি বাথরুম থেকে ওই নারীকে উদ্ধার করে প্যালেস্টাইন পুলিশ। ২১ বছর বয়সী বারা মেহেম কর্তৃপকে অভিযোগ করে বলেন, প্রায় এক দশক ধরে তার বাবা তাকে বাথরুমে আটক করে রেখেছেন। মেহেমের বয়স যখন মাত্র ১১ বছর, তখন থেকেই বাবা তাকে বাথরুমে আটকে রাখতেন। কখনো কখনো মোটা লাঠি (more…)
Posted in 25/01/2012 ¬ 12:07 AMh.পদ্মা পাড়ের মানুষ যারা এক বেলা মোগলাই খানার বদলে সালাদের নাম শুনলেই মুখ ফ্যাকাশে করে ফেলেন তাদের জন্য একটি দুঃসংবাদ। কারণ, মোগলাই খাবার তৃপ্তি তো দেবে, কিন্তু আপনি যদি সৌন্দর্য্য সচেতন হন তাহলে সালাদ বেছে নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সেই সালাদ যাতে গাজরের পরিমাণ থাকবে বেশি। এই গাজরই আপনাকে করে তুলবে আকর্ষণীয়, ত্বক রাখবে পরিষ্কার এবং উজ্জ্বল। (more…)
Posted in 24/01/2012 ¬ 3:16 AMh.পদ্মা পাড়ের মানুষ ফুটবল মাঠের উন্মত্ততা আর যুদ্ধক্ষেত্রে সরাসরি প্রতিপক্ষ যোদ্ধাকে খুন_সব কিছুর পেছনে পৌরুষ প্রকাশের প্রবণতাই নিহিত। সমাজে সাধারণ সত্য হিসেবে বিষয়টি এতকাল প্রচলিত ছিল। সম্প্রতি গবেষণা করে এর সত্যতা মিলেছে। অঙ্ফোর্ড বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান ইনস্টিটিউট এ বিষয়ে বিস্তারিত গবেষণা করে এ তথ্য প্রকাশ করেছে। তাদের গবেষণা অনুসারে পুরুষের মনস্তত্ত্ব খেপাটে, অন্যদিকে নারীর মনস্তত্ত্ব শান্তিপূর্ণ। (more…)
Posted in 24/01/2012 ¬ 1:08 AMh.পদ্মা পাড়ের মানুষ ন্যাচার জেনেটিকস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভয়াবহ হৃদরোগ সৃষ্টিতে জিন কিভাবে ভূমিকা রাখে, তা ধরে ফেলার বেশ কাছাকাছি পৌঁছে গেছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন, হৃদরোগের সূত্রপাত ঘটে শিশু ভ্রুণে থাকার সময়। আমেরিকার সানফ্রান্সিসকোর গ্ল্যাডস্টোন ইনস্টিটিউটের গবেষকরা বলেন, ‘সিক্স-১’ নামের জিন মানবশিশু ভ্রুণ অবস্থায় থাকাকালে তার হৃদপিণ্ডে জন্ম নেয়। অন্যদিকে ‘ইয-২’ নামের জিন পরবর্তীকালে নিষ্ক্রিয় হয়ে যায়। এটা ‘সিক্স-১’ নামের জিনকেও নিষ্ক্রিয় করে দেয়। (more…)